মালিতে জোড়া হামলায় সেনাসহ ৬৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৫ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৫

মালির উত্তর-পূর্বাঞ্চলে দুটি আলাদা জঙ্গি হামলায় অন্তত সেনা সদস্যসহ ৬৫ জন নিহত হয়েছেন। জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির অন্তর্বর্তী সরকার।

এতে বলা হয়, একটি সামরিক ক্যাম্প এবং একটি জাহাজে জঙ্গিরা হামলা চালায়। এতে কমপক্ষে ৪৯ বেসামরিক নাগরিক এবং ১৫ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

বৃষ্টিতে গাও শহর প্লাবিত হওয়ায় সেখানকার বাসিন্দারা একটি নৌকায় করে নিরাপদ আশ্রয়ে যাচ্ছিল। এ সময় সন্দেহভাজন বিদ্রোহীরা জাহাজটিতে হামলা চালায়।

মালির উত্তর-পূর্বে গাও অঞ্চলের প্রশাসনিক মহকুমা বোরেম সার্কেলের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় সেনাদের গুলিতে অন্তত ৫০ হামলাকারী নিহত হয়।

এসব ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে মালির অন্তর্বর্তী সরকার।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড 

 

/এসপি/
সম্পর্কিত
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
৩০০ রুপির টিকিটে ১৩ হাজার জরিমানা দিলেন ভারতীয় দম্পতি
রাশিয়ার নতুন ‘ফিলিন’ ক্ষেপণাস্ত্র কী, কেন উদ্বিগ্ন ইউক্রেন?
সর্বশেষ খবর
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
রাজনীতি নিয়ে মতের অমিল, একাকিত্ব বাড়ছে তরুণদের?
রাজনীতি নিয়ে মতের অমিল, একাকিত্ব বাড়ছে তরুণদের?
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়