বোমা বিস্ফোরণে কাঁপলো সোমালিয়ার নিরাপত্তা চৌকি, সেনাসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৮ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৬

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় আবাসিক এলাকার একটি নিরাপত্তা চৌকিতে ট্রাকে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হন আরও ২০ জন। শনিবার ২৩ (সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের একজন কর্মকর্তা।

শনিবার ঘটনাটি ঘটে মধ্য সোমালিয়া শহরের বেলেদউইনে। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপে কেউ আটকে আছেন কিনা, তল্লাশি চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা।

এ ঘটনায় পুলিশ কর্মকর্তা আহমেদ আদেন রয়টার্সকে বলেছেন, ‘আমি এখন পর্যন্ত সেনা ও সাধারণ মানুষসহ ১০ জন নিহত হতে দেখেছি। আহতও হয়েছে অনেকে। নিহতের সংখ্যা বাড়ছে।’

বোমা হামলায় নিরাপত্তা চৌকি ও আশপাশের দোকানপাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানান তিনি।

হামলায় এখনও কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, জঙ্গিগোষ্ঠী আইএস অথবা আল শাবাব ঘটিয়ে থাকতে পারে। এই দুটি সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে সোমালিয়ায়। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
পেরুর ৮৪ কোটি ডলারের বন্দর প্রকল্পে যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত
মাত্র ১২ মিনিটে গুজরাটে ৮ কোটি রুপির স্বর্ণ গায়েব
ভারতের কথিত ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সরকারি স্কুলে ভর্তিতে ফিরছে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
সরকারি স্কুলে ভর্তিতে ফিরছে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেলেন মা, পাশাপাশি দাফন
ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেলেন মা, পাশাপাশি দাফন
বিওএ থেকে সাবেক তারকা ফুটবলার সাব্বিরসহ তিনজনের পদত্যাগ
বিওএ থেকে সাবেক তারকা ফুটবলার সাব্বিরসহ তিনজনের পদত্যাগ
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না