জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ নাইজার জান্তার

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৫ আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০১

জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ করেছেন নাইজারে অভ্যুত্থানকারী সামরিক নেতারা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্দেশে তারা বলেছেন, এর মধ্য দিয়ে আমাদের সমস্যা সমাধানের ইস্যুটি খাটো করে দেখা হয়েছে।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বিজ্ঞপ্তিতে সামরিক বাহিনী জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে নাইজারের অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে।

তাদের অভিযোগ, জাতিসংঘের প্রধান বিশ্বাসঘাতকের মতো কাজ করেছেন। এতে নাইজারে চলমান সমস্যা নিরসনের সম্ভাবনাকে আরও পেছনে ঠেলে দেওয়া হয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নিয়ামির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে জাতিসংঘ বরাবর আবেদনও করা হয়েছিল। এ প্রসঙ্গে গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। নাইজার থেকে কোনও প্রতিনিধিকে বক্তার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এসএইচএম/এলকে/
সম্পর্কিত
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
৩০০ রুপির টিকিটে ১৩ হাজার জরিমানা দিলেন ভারতীয় দম্পতি
রাশিয়ার নতুন ‘ফিলিন’ ক্ষেপণাস্ত্র কী, কেন উদ্বিগ্ন ইউক্রেন?
সর্বশেষ খবর
রাজনীতি নিয়ে মতের অমিল, একাকিত্ব বাড়ছে তরুণদের?
রাজনীতি নিয়ে মতের অমিল, একাকিত্ব বাড়ছে তরুণদের?
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
প্রাথমিক ও মাধ্যমিকে দুই শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন
প্রাথমিক ও মাধ্যমিকে দুই শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন