বেনিনে অবৈধ জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩২

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একটি অবৈধ জ্বালানি ডিপোতে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, শনিবার নাইজেরিয়ার সীমান্তবর্তী সেমে-পডজি শহরে চোরাই জ্বালানি ডিপোতে বিস্ফোরণে ভয়াবহ আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাইজেরিয়া-বেনিন সীমান্তবর্তী ওই এলাকায় শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে। পেট্রোল আনলোড করার সময় আগুনের সূত্রপাত হয়।

প্রসিকিউটর আবদুবাকি অ্যাডাম-বোঙ্গলে বিবৃতিতে বলেন, অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত একজন শিশুসহ ৩৫ জনের মৃত্যুর খবর জেনেছি।

গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখে গেছে, কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে বাতাসে ছড়াচ্ছে। আতঙ্কিত লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

এ ঘটনায় বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী আলাসেন সিদু বলেছেন, অবৈধভাবে তেল পাচারের সময় আগুন লাগে। বেশিরভাগ মরদেহ পুড়ে যাওয়ায় শনাক্ত করা কষ্ট হয়ে পড়েছে।

আফ্রিকার দেশগুলোতে অবৈধভাবে জ্বালানি চোরাচালানে প্রায়শই দুর্ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী