সুদানে বন্দুকধারীদের হামলায় শান্তিরক্ষীসহ নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৩, ১৫:০০আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৬:০৩

সুদানের বিরোধপূর্ণ অ্যাবেই প্রশাসনিক অঞ্চলের দক্ষিণে বন্দুকধারীদের হামলায় জাতিসংঘের শান্তিরক্ষীসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। ওই অঞ্চলের তথ্যমন্ত্রী বলিস কুচ রবিবার (১৯ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার এই খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা এপি।

দক্ষিণ সুদানের রেডিও স্টেশন আই রেডিও তথ্যমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, হামলায় ৩২ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে  জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ)-এর এক শান্তিরক্ষীও রয়েছেন। মন্ত্রী আরও বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ইউএনআইএসএফএ-এর শান্তিরক্ষীরা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

২০০৫ সালে সুদান থেকে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করার পর থেকেই তেল-সমৃদ্ধ অ্যাবেই অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তাই ওই বছরই সীমান্তে উত্তেজনা নিরীক্ষণ, মানবিক সহায়তা সরবরাহ এবং বেসামরিক ও সাহায্য কর্মীদের সুরক্ষার সুবিধার্থে দক্ষিণ সুদান  জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনআইএসএফএ প্রতিষ্ঠা করে।

জাতিসংঘ বলেছে, চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময় থেকে সুদানের সামরিক সরকারের প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয়েছে। অঞ্চলটিতে এখন পর্যন্ত ৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। সুদান এবং প্রতিবেশী দেশেগুলোতে বাস্তুচ্যুত হয়েছে আরও লাখ লাখ মানুষ।

/এএকে/
সম্পর্কিত
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী