জিম্বাবুয়ের ৪ শতাধিক শিশুকে সীমান্ত থেকে ফেরত পাঠালো দ. আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৩, ১৯:০৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯:১১

জিম্বাবুয়ের অভিভাবকহীন চার শতাধিক শিশুকে বহনকারী ৪২টি বাস সীমান্তে আটকে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা। মানবপাচারবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার বাসগুলোকে থামানো হয়। কর্মকর্তাদের দাবি, শিশুদের দক্ষিণ আফ্রিকায় পাচার করা হচ্ছিল। তবে দেশটিতে বিদেশি নাগরিকদের প্রতিনিধিত্বকারী একটি সংস্থা দাবি করেছে, দক্ষিণ আফ্রিকায় কর্মরত অভিভাবকদের কাছে হয়ত পাঠানো হচ্ছিল। কর্তৃপক্ষ বাসগুলোকে জিম্বাবুয়েতে ফেরত পাঠিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

রবিবার দক্ষিণ আফ্রিকার বর্ডার ম্যানেজমেন্ট এজেন্সির কমিশনার মাইক মাসিয়াপাতো বলেছেন, জিম্বাবুয়েথেকে প্রবেশ করা ৪২টি বাস থামিয়ে পুলিশ তল্লাশী করে। বাসগুলোতে আট বছরের কম বয়সী ৪৪৩ শিশু অভিভাবক ছাড়াই ভ্রমণ করছিল।

দশ লাখের বেশি জিম্বাবুয়ের নাগরিক দক্ষিণ আফ্রিকার বসবাস করেন। এদের বেশিরভাগ অবৈধ। জিম্বাবুয়ের অর্থনৈতিক সংকটের কারণে গত ১৫ বছরের দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী দেশটিতে পাড়ি দিয়েছেন তারা।

মাসিয়াপাতো বলেছেন, আমরা তাদের প্রবেশের অনুমতি দেইনি এবং জিম্বাবুয়েতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে দেশটির কর্মকর্তাদের বলা হয়।

প্রবাসীদের সংগঠন আফ্রিকা ডায়াসপোরা ফোরামের চেয়ারপারসন নকবতো মাভেনা বলেছেন, তার সংগঠনের ধারণা বাসগুলোতে আসা জিম্বাবুয়ের শিশুরা মা-বাবার সঙ্গে দেখা করতে আসছিল। বছরের শেষ দিকে এমনটি সচরাচর ঘটে। উপযুক্ত নথি ছাড়াই অপ্রাপ্ত বয়স্ককে ভ্রমণের অনুমতি দেওয়া হয়।

আফ্রিকার মহাদেশের অগ্রসর অর্থনীতির দেশ দক্ষিণ আফ্রিকা। অক্টোবরে জিম্বাবুয়েসহ অপর দেশ থেকে অবৈধ অভিবাসীদের ঠেকাতে একটি  নতুন সীমান্ত বাহিনী গঠন করেছে।

/এএ/
সম্পর্কিত
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
মোদিকে তোপ রাহুলের
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
সর্বশেষ খবর
১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার 
১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার 
লেভানদোভস্কির এমএলএস অভিষেক মাটি করলো মেসির মায়ামি
লেভানদোভস্কির এমএলএস অভিষেক মাটি করলো মেসির মায়ামি
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের