নাইজারে দূতাবাস বন্ধ করছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৫ আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৫

উত্তেজনা বৃদ্ধির কারণে অনির্দিষ্টকালের জন্য নাইজারে নিজেদের দূতাবাস বন্ধ করতে যাচ্ছে ফ্রান্স। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, নাইজারের সামরিক সরকারের বিধিনিষেধের কারণে মিশনটি নিজেদের দায়িত্ব আর পুরোপুরি পালন করতে পারছে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এক চিঠিতে নাইজারের নিযুক্ত সাবেক ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে বলেছেন, দূতাবাসের স্থানীয় কর্মীদেরও ছাঁটাই করা হয়েছে।

জুলাই মাসে প্রেসিডেন্ট বাজুমকে উৎখাত করে সেনাবাহিনী নাইজারের ক্ষমতা দখলের পর ফ্রান্সের সঙ্গে সম্পর্কে টানাপড়েন বিরাজ করছে।

সেপ্টেম্বরে ইত্তে ও বেশ কয়েকজন দূতাবাস কর্মী নাইজার ছেড়েছিলেন। সামরিক সরকার রাষ্ট্রদূতকে বহিষ্কারের এক মাস পর তিনি দেশ ত্যাগ করেছিলেন।

অভ্যুত্থানের পরপরই কয়েক হাজার বিক্ষোভকারী দূতাবাসে হামলা করেছিলেন। তবে তারা ভবনে প্রবেশের আগে নাইজারের নিরাপত্তা বাহিনী ছত্রভঙ্গ করে দেয়।

/এএ/
সম্পর্কিত
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
৩০০ রুপির টিকিটে ১৩ হাজার জরিমানা দিলেন ভারতীয় দম্পতি
রাশিয়ার নতুন ‘ফিলিন’ ক্ষেপণাস্ত্র কী, কেন উদ্বিগ্ন ইউক্রেন?
সর্বশেষ খবর
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
প্রাথমিক ও মাধ্যমিকে দুই শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন
প্রাথমিক ও মাধ্যমিকে দুই শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন
ডিজিটাল ওয়ালেট কত ধরনের হয়?
ডিজিটাল ওয়ালেট কত ধরনের হয়?
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন