ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার মামলা  

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১০:৪২

গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (২৯ ডিসেম্বর) এ মামলা দায়ের করেছে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) এর কাছে একটি আবেদনে দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যামূলক’ বলে বর্ণনা করেছে।  ফিলিস্তিনি নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশ, জাতিগত ও জাতিগোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করেছে ইসরায়েল।

মামলার আবেদনে আরও বলা হয়, গাজায় ফিলিস্তিনিদের হত্যা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সর্বোপরি মানুষের জীবন বিপর্যস্ত করে তোলা হয়েছে।

৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় ২১ হাজার ৫০০জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা।

ইসরায়েলের চলমান আগ্রাসনে গাজার বেসামরিক অবকাঠামো এবং সাংস্কৃতিক স্থানগুলোও বিপর্যয়কর ক্ষতির মুখে পড়েছে।

এদিকে, জাতিসংঘের আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা এ মামলা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম