চতুর্থ মেয়াদে কমোরোসের প্রেসিডেন্ট নির্বাচিত আজালি আসুমানি

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৪, ১৬:০০আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৬:০০

জালিয়াতির অভিযোগ সত্ত্বেও চতুর্থবারের মতো কমোরোসের প্রেসিডেন্ট নির্বাচিত আজালি আসুমানি। ৬২ দশমিক ৯৭ শতাংশ ভোট নিয়ে ৫ বছর মেয়াদে বিজয়ী হয়েছেন তিনি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দেশটির নির্বাচনী সংস্থা এই ঘোষণা করেছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেক্টোরাল কমিশন (সিইএনআই) প্রকাশিত ফলাফল অনুসারে, রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে আসুমানিকে পাঁচ প্রতিপক্ষকে মোকাবিলা করতে হয়েছিলো। তবে শেষ পর্যন্ত ৬২ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন তিনি।

 বিজয়ী ঘোষণার পরই সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন আসুমানি। ভাষণে তিনি বলেছিলেন, ‘এই জয় শুধু আমার নয়। এটি কমোরোসের স্থিতিশীল মানুষদের জন্য যারা কথা বলেছে। এই বিজয় সবার।’

এদিকে, এই নির্বাচনে প্রাথমিক বিরোধীদের একজন মৌইগনি বারাকা সাইদ সোইলিহি। আসুমানিকে বিজয়ী ঘোষণার পরপরই নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক জালিয়াতি ও অনিয়মের অভিযোগ এনে ফলাফলের তীব্র নিন্দা করেছেন তিনি।

তবে নির্বাচনী ফলাফলের স্বীকৃতি দিয়ে আসুমানিকে অভিনন্দন জানিয়েছেন বুরুন্ডির প্রেসিডেন্ট এভারিস্ট এনদাইশিমিয়ে।

৬৫ বছর বয়সী আসুমানি একজন সাবেক সামরিক কর্মকর্তা। ১৯৯৯ সালের একটি অভ্যুত্থানে প্রথমবারের ক্ষমতায় এসেছিলেন তিনি। বর্তমানে তিনি ২০০২ থেকে ২০০৬ এবং ২০১৬ থেকে বর্তমান পর্যন্ত পরপর দুটি মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের