বিশ্বে প্রথম ম্যালেরিয়ার গণটিকা শুরু ক্যামেরুনে

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২৪, ২১:৩৪ আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২১:৩৪

বিশ্বে প্রথমবারের মতো ম্যালেরিয়ার রোগের গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে ক্যামেরুনে। এই উদ্যোগের ফলে আফ্রিকাজুড়ে কয়েক লাখ শিশুর মৃত্যু ঠেকানো যাবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার (২২ জানুয়ারি) ইয়ান্ডুবে একটি স্বাস্থ্যকেন্দ্রে এক কন্যা শিশুকে টিকা দিয়ে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তথ্য অনুসারে, প্রতি বছর আফ্রিকায় ৬ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। এদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা অন্তত ৮০ শতাংশ।

ক্যামেরুন বিনামূল্যে ছয় মাস বয়সী নবজাতকদের আরটিএস,এস টিকা দিচ্ছে। এই টিকাটির মোট চারটি ডোজ নিতে হয়।

মার্কিন গবেষকদের গবেষণা অনুসারে, টিকাটি ৩৬ শতাংশ কার্যকর। এর অর্থ হলো প্রতি তিন জনের মধ্যে একজনের জীবন বাঁচাতে পারবে এই টিকা।

ইন্ড ম্যালেরিয়া কাউন্সিল কেনিয়ার উইলিস আখওয়ালে বলেন, এই টিকাদান কর্মসূচি স্বস্তি ও জীবন রক্ষাকারী এতে কোনও সন্দেহ নেই। কিন্তু এর নিম্ন কার্যকারিতার হারের অর্থ হলো এটি কোনও অব্যর্থ প্রতিষেধক নয়।

দেশজুড়ে টিকাদান কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া ক্যামেরুনের চিকিৎসক শালম নডৌলা বলেছেন, চিকিৎসাকর্মীদের ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অতিরিক্ত হাতিয়ার। ম্যালেরিয়ায় উল্লেখযোগ্য সংখ্যায় আক্রান্ত ও মৃত্যু কমানোর সামর্থ্য আমাদের আছে। যা রোগটি নির্মূলের উদ্যোগকে ত্বরান্বিত করবে।

ব্রিটিশ ওষুধ নির্মাতা জিএসকে ৩০ বছরের গবেষণায় ম্যালেরিয়ার এই আরটিএস,এস টিকাটি উদ্ভাবন করেছে। ডব্লিউএইচও টিকাটি প্রয়োগের অনুমতি দিয়েছে। কেনিয়া, ঘানা ও মালাউয়িতে সফল পাইলট প্রকল্পের পর ক্যামেরুনে গণ টিকাদানের উদ্যোগ নেওয়া হয়।

চলতি বছরে আরও অন্তত ২০টি দেশ ম্যালেরিয়ার টিকাদান কর্মসূচি গ্রহণ করতে পারে বলে জানিয়েছে টিকা নিয়ে বৈশ্বিক জোট গ্যাভি। এসব দেশের মধ্যে রয়েছে বুরকিনা ফাসো, লাইবেরিয়া, নাইজার ও সিয়েরা লিওন।

২০২১ সালে বিশ্বের মোট ম্যালেরিয়া আক্রান্তের ৯৫ শতাংশ এবং মৃত্যুর ৯৬ শতাংশ ছিল আফ্রিকা অঞ্চলে।    

/এএ/
সম্পর্কিত
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন হামলা, নিহত ২
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা