সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৪, ১৫:৪৫আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৫:৪৫

সেনেগালে কঠোর প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। কয়েক মাস রাজনৈতিক অস্থিরতার পর রবিবার (২৪ মার্চ) এই ভোট গ্রহণ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সেনেগালে ২৫ ফেব্রুয়ারির প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাকাই সল। আজকে সেই নির্বাচনের ভোট গ্রহণ হবে। তারপর রাজনৈতিক বন্দিদের ক্ষমা ঘোষণা করা হবে। ইতোমধ্যে দুই নেতৃস্থানীয় বিরোধী নেতা গত সপ্তাহে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এই নির্বাচন সেনেগালকে চতুর্থবারের মতো গণতান্ত্রিক ক্ষমতা দেবে। এই নির্বাচনে ১৯ জন প্রার্থী হয়েছেন। কিন্তু তাদের মধ্যে কোনও স্পষ্ট প্রার্থী নেই। এদের মধ্যে একজন নারীও আছেন।

ইউরেশিয়া গোষ্ঠীর আফ্রিকা বিশ্লেষক টোচি এনি-কালু এপি’কে বলেন, বহুদলীয় রাজনীতির প্রবর্তনের পর থেকে এটি সবচেয়ে প্রতিযোগিতামূলক নির্বাচন হতে যাচ্ছে।

তবে ৫০ শতাংশ ভোট নিয়ে জেতার মতো কোনও প্রার্থী নেই। এর মানে নেতৃস্থানীয় প্রার্থীদের মধ্যে ব্যাপক দৌড়ঝাঁপ হচ্ছে। এর মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী আমাদু বা এবং জনপ্রিয় বিরোধী নেতা বাসিরু দিওমায়ে ফায়ে।

অন্যান্য সম্ভাব্য প্রার্থী হলেন ডাকারের সাবেক মেয়র খলিফা সাল এবং ২০০০-এর দশকের প্রথম দিকের সাবেক প্রধানমন্ত্রী ইদ্রিস সেক। ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে রানার আপ ছিলেন তিনি।

/এসএইচএম/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী