নাইজেরিয়ার সশস্ত্র হামলায় নিহত অন্তত ৩২

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২১

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমের নাইজার রাজ্যের তিনটি গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছে এবং অনেক বাড়ি ও দোকান আগুনে পুড়ে গেছে। শনিবার স্থানীয় কর্মকর্তারা এবং সহিংসতা থেকে রক্ষা পাওয়া গ্রামবাসীরা এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

নাইজার স্টেট পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানিয়েছেন, হামলাকারীরা টুঙ্গা-মাকেরি, কনকোসো এবং পিষা গ্রামে হামলা চালিয়েছে। তারা প্রায় ২০০টি মোটরসাইকেলে গ্রামে প্রবেশ করে অগ্নিসংযোগ চালায় এবং নির্বিচারভাবে গুলি ছুড়তে থাকে। টুঙ্গা-মাকেরিতে ছয়জন নিহত হয়েছে, তবে কতজনকে অপহরণ করা হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। কঙ্কোসোতে হামলার বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন, তবে সেখানে বিস্তারিত তথ্য জানাননি।

গ্রামবাসী জেরেমিয়া টিমোথি জানিয়েছেন, কঙ্কোসোতে হামলা শুরু হয় ভোরে, পুলিশ স্টেশন জ্বালিয়ে দিয়ে। গ্রামে অন্তত ২৬ জন নিহত হয়েছে। হামলাকারীরা সকাল ৬টার দিকে প্রবেশ করে নির্বিচার গুলি চালায়।” তিনি আরও বলেছেন, এলাকায় সামরিক জেটও উড়তে দেখা গেছে। 

টুঙ্গা-মাকেরির বাসিন্দা আওয়াল ইব্রাহিম বলেছেন, হামলাকারীরা ভোর ৩টার দিকে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে, ছয় জনকে ঘাড় কাটার পর হত্যা করে। দোকান পুড়িয়ে তারা পুরো গ্রামকে পালাতে বাধ্য করেছে। অনেক বাসিন্দা এখনও ফিরতে সাহস পাচ্ছে না।  

উল্লেখ্য, নাইজেরিয়ায় নিরাপত্তাহীনতা ব্যাপক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সরকারের ওপর চাপ বাড়ছে। উত্তর নাইজেরিয়ায় ইসলামপন্থী জঙ্গি ও সশস্ত্র অপহরণকারী চক্রের কারণে জটিল সংকট বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, নাইজেরিয়া খ্রিস্টানদের পর্যাপ্ত সুরক্ষা দিচ্ছে না, যদিও হামলার শিকার হচ্ছেন মুসলিমরাও। এই পরিস্থিতির কারণে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার হয়েছে, যার অংশ হিসেবে গত ডিসেম্বরে মার্কিন সামরিক দল নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে।    

/এসএসএস/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?