মালিতে ‘সন্ত্রাসী’ হামলায় প্রতিরক্ষামন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ১৯:৪৯আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৯:৪৯

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সমন্বিত হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী সাডিও কামারা নিহত হয়েছেন। রাজধানী বামাকোর নিকটবর্তী কাটি শহরে অবস্থিত মন্ত্রীর বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। সূত্র ও সরকারি তথ্য অনুযায়ী, শনিবার মালির বেশ কয়েকটি শহরে একযোগে এই সমন্বিত হামলা চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলায় প্রতিরক্ষামন্ত্রী সাডিও কামারা এবং তার দ্বিতীয় স্ত্রী নিহত হয়েছেন। কাটি ছাড়াও সেভারে, গাও, কিদাল এবং রাজধানী বামাকোসহ দেশের একাধিক স্থানে এই হামলা চালানো হয়েছে বলে শনিবার সন্ধ্যায় সরকারি বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলায় বেসামরিক ও সামরিক ব্যক্তিসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। তাদের নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। এ সময় ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত ছিল বলে উল্লেখ করা হয়। তবে রবিবার সকাল পর্যন্ত সরকারের পক্ষ থেকে মন্ত্রীর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এদিকে মালির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ রবিবার জানিয়েছেন, শনিবারের হামলার পর থেকে কিদাল, কাটি এবং দেশের অন্যান্য অংশে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর পৃথক এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলার মূল উদ্দেশ্য ছিল দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দেওয়া এবং জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়া।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। জারি করা হয়েছে কারফিউ এবং বড় আকারের টহল জোরদার করা হয়েছে। নিরাপত্তা হুমকি মোকাবিলায় তল্লাশি চৌকিগুলোকেও শক্তিশালী করা হয়েছে।

সূত্র: সিনহুয়া

/এএ/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব