ব্যবসায় লাল বাতি আর্জেন্টিনার জয়ে ভবিষ্যদ্বাণী করা সেই তান্ত্রিকের

আন্তর্জাতিক ডেস্ক 
০৪ জুলাই ২০২৬, ১৭:০৪আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৭:০৪

সকল নেতিবাচক ভবিষ্যদ্বাণী ও শঙ্কা উড়িয়ে দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নকআউট পর্বের এক চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর বাধা পার করেছে লিওনেল মেসির দল। এর ফলে ঘানার আলোচিত তান্ত্রিক কোয়াকু বোনসাম থেকে শুরু করে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস-হোর্তার মতো ব্যক্তিত্বদের করা সব পূর্বাভাসই ভুল প্রমাণিত হলো।

ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হওয়ার পর ঘানার তান্ত্রিকের কথা কেউ হয়তো আর বিশ্বাস করবেন না এবং তার ব্যবসায় লাল বাতিও জ্বলতে পারে। ম্যাচের আগে ফুটবলপ্রেমীদের অনেকেই হয়তো এক বড় অঘটনের অপেক্ষায় ছিলেন। কারণ তান্ত্রিক বোনসাম ও প্রেসিডেন্ট রামোস-হোর্তা দুজনেই দাবি করেছিলেন যে কেপ ভার্দের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে মেসিরা।

মাঠে অবশ্য কেপ ভার্দে সেই পূর্বাভাসের যথার্থতা প্রমাণে সর্বোচ্চ লড়াই করেছিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়েও ম্যাচ গড়ায় সমানে-সমানে। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় প্রতিপক্ষের একটি আত্মঘাতী গোলের সুবাদে রোমাঞ্চকর জয় তুলে নেয় আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করা ঘানার তান্ত্রিক বোনসামের দাবিটি সম্পূর্ণ ভেস্তে যায়।

অবশ্য বোনসামের এমন বিতর্কিত মন্তব্য এবারই প্রথম নয়। এর আগে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এবারের বিশ্বকাপের ট্রফি জিতবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন, যা পর্তুগাল টুর্নামেন্টে টিকে থাকায় এখনো প্রমাণের অপেক্ষায় রয়েছে। এছাড়া এর আগে ইংল্যান্ডের হ্যারি কেইনের ওপর ‘কালো জাদু’ করার দাবি এবং পরে তা তুলে নেওয়ার মতো বিচিত্র কাণ্ড ঘটিয়েও তিনি আলোচনা কুড়িয়েছিলেন।

কেইনের ক্ষেত্রে কাকতালীয়ভাবে বোনসামের কথা মিললেও, আর্জেন্টিনার জয়রথ থামাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এ তান্ত্রিক। কেপ ভার্দের লড়াকু মানসিকতা ফুটবলপ্রেমীদের প্রশংসা পেলেও, শেষ পর্যন্ত মাঠের শেষ হাসিটা হেসেছেন আলবিসেলেস্তেরাই।

সূত্র: সিজেডএন২৪

/এএস/ 
সম্পর্কিত
মমতার তৃণমূলে বড় ধাক্কা: সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য সভাপতি
কীভাবে বাংলাদেশের গমের বাজার দখল করলো আর্জেন্টিনা
বাবার শেষ বিদায়ে অংশ নিতে চান মোজতবা খামেনি
সর্বশেষ খবর
বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা: শফিকুর রহমান
বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা: শফিকুর রহমান
‘অভিনেত্রী শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল’
‘অভিনেত্রী শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল’
মমতার তৃণমূলে বড় ধাক্কা: সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য সভাপতি
মমতার তৃণমূলে বড় ধাক্কা: সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য সভাপতি
মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া উন্নয়ন সম্ভব নয়: শাহে আলম
মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া উন্নয়ন সম্ভব নয়: শাহে আলম
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি