কানাডায় বন্দুকধারীর হামলায় নিহত ১ জন, শিশুসহ আহত ১৩

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৮, ১০:৪৮আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৩:৩২

কানাডার টরোন্টোতে বন্দুকধারীর হামলায় এক শিশুসহ অন্তত ১০ জনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আহত হয়েছেন, ১৩ জন। নিহত হয়েছেন একজন নারী। আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক। রবিবার রাতে ঘটা ওই সহিংসতার ঘটনায় বন্দুকধারী প্রাণ হারিয়েছে। কানাডার স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, টরোন্টোর গ্রিক টাউউন এলাকায় একটি রেস্টুরেন্টে স্থানীয় সময় রাত ১০টার দিকে  গোলাগুলির ওই ঘটনা ঘটে। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। পুলিশও হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি। কানাডায় বন্দুকধারীর হামলায় নিহত ১ জন, শিশুসহ আহত ১৩

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত ২০টি গুলির ছোঁড়া হয়েছে। বন্দুকধারী গুলি চালাচ্ছিল আর বন্দুকে গুলি ভরছিল পরবর্তী গুলি ছোঁড়ার জন্য।  প্রত্যক্ষদর্শীদের একজন কিম মেলিস কানাডাভিত্তিক সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইলকে জানিয়েছেন, কালো টুপি পরা একজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে তিনি রেস্টুরেন্টের ভেতরে গুলি চালাতে দেখেছেন। সে সময় তিনি গাড়ি চড়ে ঘটনাস্থল পার হচ্ছিলেন। তার চোখের সামনে দিয়েই হামলাকারী রেস্টুরেন্টের দিকে যায় এবং কাঁচ ভেদ করে গুলি চালানো শুরু করে।

আরেকজন প্রত্যক্ষদর্শী জন অ্যারাল্ডাসন জানিয়েছেন, ‘ওই সময় এলাকাটি জমজমাট ছিল। সবগুলো রেস্টুরেন্টই ছিল পূর্ণ।’ রাস্তাটির পাশে একটি ফোয়ারা থাকায় সেখানে মানুষ হাঁটাহাঁটি করছিল। গুলির শব্দে তারা সবাই ছুটে পালান।

ঘটনার পরপরই পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টরোন্টোর মেয়র জন টোরি এবং পুলিশ প্রধান মার্ক সন্ডার্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুব শীঘ্রই এ বিষয়ে সাংবাদ সম্মেলন করার কথা জানানো হয়েছে সিএনএনকে।

/এএমএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম