সৌদি আরবের সঙ্গে অস্ত্রচুক্তি বাতিলের উপায় খুঁজছে কানাডা

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৬

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রথমবারের মতো জানিয়েছেন, তার সরকার সৌদি আরবের সঙ্গে কয়েকশ কোটি ডলার মূল্যের একটি অস্ত্রচুক্তি বাতিলের উপায় খুঁজছে। রবিবার এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন।

সৌদি আরবের সঙ্গে অস্ত্রচুক্তি বাতিলের উপায় খুঁজছে কানাডা

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রীর এই বক্তব্য সৌদি আরবের প্রতি দেশটির কঠোর অবস্থানের ইঙ্গিত। এর আগে ট্রুডো বলেছিলেন, সৌদি আরবের সঙ্গে কানাডার জেনারেল ডায়নামিক্স কর্পোরেশনের ১৩ বিলিয়ন ডলারের সাঁজোয়া বিক্রির চুক্তি বাতিল করলে বড় ধরনের জরিমানার মুখে পড়তে হবে।

গত মাসেই ট্রুডো বলেছিলেন, অপব্যবহার নিশ্চিত হওয়ার পর কানাডা এসব অস্ত্র রফতানির লাইসেন্স স্থগিত করতে পারে।

রবিবারের সাক্ষাৎকারে ট্রুডো বলেন, ‘আমরা এই অস্ত্র রফতানি চুক্তি বাতিল এবং যাতে করে সৌদি আরবের কাছে এসব অস্ত্র রফতানি করতে না হয় সেই উপায় খুঁজছি।’ এই বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি তিনি।

কানাডার বিরোধী দল সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড এবং ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের ভূমিকার কথা তুলে ধরে এই অস্ত্রচুক্তি বাতিলের জন্য ট্রুডোর কাছে আহ্বান জানিয়ে আসছে। এই চুক্তি স্বাক্ষর করেছিল আগের রক্ষণশীল সরকার।

সৌদি আরবের সঙ্গে কানাডার সম্পর্কে উত্তেজনা শুরু হয় রিয়াদে মানবাধিকার লঙ্ঘণ নিয়ে অটোয়ার বিবৃতির জের ধরে। কানাডা জানিয়েছে, তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে খাশোগি হত্যার ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য মিত্রদের সঙ্গে আলোচনা করছে।

ট্রুডো বলেন, একজন সাংবাদিকের এভাবে খুন হওয়া একেবারে অগ্রহণযোগ্য। এজন্য কানাডা শুরু থেকেই এই বিষয়ে সৌদি আরবের কাছ জবাব ও সমাধান চেয়েছে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান