হাঁটু গেড়ে বিক্ষোভে সংহতি জানালেন ট্রুডো

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২০, ০৯:১৪আপডেট : ০৬ জুন ২০২০, ০৯:১৫

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে পুলিশি হেফাজতে কৃষাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যা ও বিশ্বজুড়ে বর্ণবৈষম্যের প্রতিবাদে কানাডায় আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার রাজধানী অটোয়ায় পার্লামেন্ট হিলের বিক্ষোভে কালো মাস্ক পরে হাজির হন তিনি। এসময় তিনি মাটিতে হাঁটু গেড়ে বসে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন ট্রুডো। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

হাঁটু গেড়ে বিক্ষোভে সংহতি জানালেন ট্রুডো

ট্রুডোর সংহতি জানানোর ঘটনা ঘটলো যখন ওই দিন আগে তিনি বিক্ষোভে অংশগ্রহনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি বিক্ষোভে হাজির হন। এসময় তার সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছিলেন।

শুক্রবারের বিক্ষোভ আয়োজন করে ‘নো পিস আনটিল জাস্টিস’ নামের একটি সংগঠন। প্রতিবাদকারীরা ৯ মিনিট নিরবতা পালন করেন। মিনিয়াপলিশের পুলিশ কর্মকর্তা ডেরেক চৌবিন ৯ মিনিট জর্জ ফ্লয়েডের গলায় হাঁটু চাপা দিয়েছিলেন। এই নীরবতা পালনের সময় অনেক বিক্ষোভকারী হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েন। কানাডার প্রধানমন্ত্রীও তাতে যোগ দেন।

বিক্ষোভে কথা বলেননি কানাডার প্রধানমন্ত্রী। তবে অন্যদের বক্তব্যে মাথা নেড়ে ও হাত তালি দিয়ে সমর্থন জানিয়েছেন। এক বক্তা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মাইকে বলেন, হয় তুমি বৈষম্যের বিপক্ষের লোক না হয় তুমি বর্ণবাদী। এই দুইয়ের মাঝখানে কোনও অবস্থান নেই। তখন ট্রুডো হাত তালি দিয়ে সমর্থন দেন। আরেক বক্তা ভালোবাসা ও ন্যায়বিচারকে ঊর্ধ্বে তুলে ধরার কথা বললে অন্য বিক্ষোভকারীদের সঙ্গে তিনিও ‘আমিন’ বলেন।

বিক্ষোভকারীরা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বলে স্লোগান দিতে শুরু করলে হাত তালি দিয়ে সেই স্লোগানের প্রতি সমর্থন জানান ট্রুডো।

যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভে বিভিন্ন দেশের সেলিব্রেটিরা মুখ খুললেও নীরব রয়েছেন বিশ্বনেতারা। যদিও বিশ্বের বিভিন্ন দেশে ব্ল্যাক লাইভস ম্যাটার স্লোগান ছড়িয়ে পড়েছে। 

/এএ/
সম্পর্কিত
ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের পাশে দক্ষিণ কোরিয়ার ‘না’ 
সৌদির কাছে এফ-৩৫ বিক্রিতে ওয়াশিংটনের সবুজ সংকেত
ইরানের স্কুলে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের আলামত পাওয়া গেছে: জাতিসংঘ
সর্বশেষ খবর
সকাল ৮টার আগেই শেষ সার বিতরণ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
সকাল ৮টার আগেই শেষ সার বিতরণ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
দল-প্রতীক হারিয়ে নন্দীগ্রামে প্রার্থী প্রত্যাহার মমতা শিবিরের
দল-প্রতীক হারিয়ে নন্দীগ্রামে প্রার্থী প্রত্যাহার মমতা শিবিরের
সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠকে বসছে বিএনপি
সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠকে বসছে বিএনপি
বাংলাদেশি এলিটা কিংসলে এখন কোচের ভূমিকায়
বাংলাদেশি এলিটা কিংসলে এখন কোচের ভূমিকায়
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ