বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের শুল্ক আলোচনা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৫, ১১:৪০আপডেট : ১০ জুলাই ২০২৫, ১১:৪০

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী দ্বিতীয় ধাপের শুল্ক আলোচনা শুরু হয়েছে। বুধবার দিবাগত রাতে প্রথম দিনের এ শুল্ক আলোচনা ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়।

আলোচনার প্রথম দিনে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিকই স্থান পায়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন। বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যুক্তরাষ্ট্রের রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সে দেশের কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইট সংক্রান্ত বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।

প্রেস উইং থেকে জানানো হয়, আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টায় উভয় পক্ষের মধ্যে আলোচনা আবার শুরু হবে। আগামীকাল শুক্রবারও আলোচনা চলবে।

/এসও/এমএস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী