মার্কিন নির্বাচনে আগাম ভোট ৭ কোটি ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০২০, ১৯:১৪আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৯:১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক ভোটার আগাম ভোট দিয়েছেন। মঙ্গলবার মার্কিন নির্বাচন প্রকল্প জানিয়েছে, এখন পর্যন্ত ৭ কোটির বেশি ভোট পড়েছে। যা ২০১৬ সালের নির্বাচনে মোট ভোটার উপস্থিতির অর্ধেক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মার্কিন নির্বাচনে আগাম ভোট ৭ কোটি ছাড়িয়েছে

নির্বাচন প্রকল্পের সংগৃহীত তথ্য অনুসারে, আগাম ভোট প্রদানকারী ভোটারদের সংখ্যা বাড়ছে। এক শতকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ভোট প্রদানের রেকর্ড হতে পারে এবারের নির্বাচনে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ভোট প্রদানের সংখ্যা থেকে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মার্কিন জনগণের আগ্রহের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এছাড়া এর মধ্য দিয়ে মার্কিনিদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে দূরে থাকার প্রবণতাও দৃশ্যমান হচ্ছে।

ডাক ভোটের পক্ষে অবস্থান নেওয়ার কারণে নির্বাচনে আগাম ভোটে সুবিধা পেতে পারে ডেমোক্র্যাটরা। যদিও ঐতিহাসিকভাবে আগাম ভোটের সুবিধা পেয়ে আসছিল রিপাবলিকানরা। তবে ডোনাল্ড ট্রাম্প এই ভোট ব্যবস্থায় জালিয়াতির সুযোগ রয়েছে অভিযোগ তোলার পর রিপাবলিকানদের মধ্যে আগাম ভোট দেওয়ার প্রবণতা কমে এসেছে।

মার্কিন নির্বাচন প্রকল্পের দায়িত্বে নিয়োজিত ইউনিভার্সিটি অব ফ্লোরিডার অধ্যাপক মাইকেল ম্যাকডোনাল্ড জানিয়েছেন, এবার রেকর্ড সংখ্যক ভোটার ভোট দিতে পারেন, এই সংখ্যা হতে পারে ১৫ কোটি। যা মোট ভোটারের ৬৫ শতাংশ এবং ১৯০৮ সালের পর সর্বোচ্চ হবে।

/এএ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের