ইরানি ক্ষেপণাস্ত্র ও ১১ লাখ ব্যারেল তেল জব্দ করেছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০২০, ১১:৪৪আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৪:৫৭

ইয়েমেনগামী ইরানি ক্ষেপণাস্ত্র ও ভেনেজুয়েলাগামী ১১ লাখ ব্যারেল তেল জব্দ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ক্ষেপণাস্ত্র ও তেল অতীতে বিভিন্ন সময় জব্দ করা হয়েছে বলে বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। এই তথ্য প্রকাশকে ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তেহরানের বিরুদ্ধে চাপ বাড়ানোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানি ক্ষেপণাস্ত্র ও ১১ লাখ ব্যারেল তেল জব্দ করেছে যুক্তরাষ্ট্র

মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট জব্দ করার কথা এমন সময় ঘোষণা দিলো, যখন দেশটির ট্রেজারি ও স্টেট ডিপার্টমেন্ট যৌথভাবে ইরানের সঙ্গে পেট্রোকেমিক্যাল ক্রয়-বিক্রয়ে জড়িত থাকার অভিযোগে ১১ প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।

তবে কলম্বিয়া ডিস্ট্রিক্টের ভারপ্রাপ্ত অ্যাটর্নি মাইকেল শেরউইন বৃহস্পতিবার বলেছেন, বিচার বিভাগের এই তথ্য প্রকাশের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। গত গ্রীষ্মে এই পদক্ষেপ শুরু হয়।

এই মামলায় ইরানের রেভ্যুলিউশনারি গার্ড কর্পসের বিরুদ্ধে গোপনে ইয়েমেনে অস্ত্র ও ভেনেজুয়েলায় তেল পাচার ঠেকানোর অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার ন্যাশনাল সিকিউরিটি ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন ডেমার্স জানান, ভেনেজুয়েলায় পাঠানো ইরানের ১১ লাখ ব্যারেল তেল জব্দ করার পর বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। এগুলো এই বছরের শুরুর দিকে জব্দ করা হয়েছিল। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের