টিকা নিয়ে যুক্তরাষ্ট্রের মতো সতর্ক ছিল না যুক্তরাজ্য: ড. ফাউচি

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২০, ২৩:১৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৮:৩৪

মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, করোনাভাইরাসের টিকা অনুমোদনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো সতর্কতা অবলম্বন করেনি যুক্তরাজ্য। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি বলেন, যুক্তরাজ্য সতর্কতার সঙ্গে অনুমোদন দেয়নি। আপনারা যদি দ্রুততার সঙ্গে ও যান্ত্রিকভাবে কিছু করেন তাহলে জনগণ টিকা নিতে চাইবে না।

টিকা নিয়ে যুক্তরাষ্ট্রের মতো সতর্ক ছিল না যুক্তরাজ্য: ড. ফাউচি

ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা প্রথম দেশ হিসেবে ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। আগামী সপ্তাহে ভ্যাকসিনটি চালু হবে। কোম্পানিটির দাবি পরীক্ষার চূড়ান্ত ধাপে ভ্যাকসিনটি মানুষকে করোনা সংক্রমণ থেকে ৯৫ শতাংশ রক্ষা করতে সক্ষম। এই ভ্যাকসিন নিয়ে মানুষের রয়েছে প্রবল আগ্রহ ও বহু প্রশ্ন। 

ড. ফাউচি জানান, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকার অনুমোদন খুব শিগগিরই দেওয়া হতে পারে।

টিকা অনুমোদন দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) পর্যালোচনাকে সমর্থন জানিয়েছেন এই বিশেষজ্ঞ। তিনি বলেন, এফডিএ যে পদ্ধতিতে অনুমোদন দেয় এবং তারা যেভাবে পর্যালোচনা করছে তা সঠিক পদ্ধতি।

তিনি আরও বলেন, আমরা সত্যিকার অর্থেই সতর্কতার সঙ্গে তথ্য যাচাই করছি যাতে করে আমেরিকানদের জনস্বাস্থ্য নিরাপদ থাকে এবং কার্যকর টিকা পাওয়া যায়।

যুক্তরাজ্যে অনুমোদিত ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদনে ১০ ডিসেম্বর বৈঠকে বসার পরিকল্পনার কথা জানিয়েছে এফডিএ। অনুমোদনের আবেদন করা মডার্নার টিকা নিয়ে পরে ১৭ ডিসেম্বর বৈঠকে বসবে সংস্থাটি।

যুক্তরাজ্য অনুমোদন দেওয়ায় এফডিএ’র উপর চাপ বাড়ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে উল্লেখ করা হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রও যুক্তরাজ্যের পরীক্ষিত একই তথ্য বিশ্লেষণ ও পর্যালোচনা করবে। 

/এএ/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের