ধনী দেশগুলো বেশি ভ্যাকসিন কিনছে, কম পাচ্ছে তৃতীয় বিশ্ব

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২০, ০৯:০৪আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০৯:০৫

করোনাভাইরাসের ভ্যাকসিন মহামারি মোকাবিলায় নতুন আশার সঞ্চার করেছে। তবে উদ্বেগও বাড়ছে। এমনই এক উদ্বেগের কথা উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির একটি জরিপে। এতে দাবি করা হয়েছে, ধনী দেশ ও গরিব দেশের ভ্যাকসিন কেনার মধ্যে একটা বড় বৈষম্য থেকে যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

ধনী দেশগুলো বেশি ভ্যাকসিন কিনছে, কম পাচ্ছে তৃতীয় বিশ্ব

বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে ভ্যাকসিন কেনার আগাম ব্যবস্থা করেছে ভারতই। সংখ্যাটা কম করে ১৬০ কোটি। কিন্তু এসে দেশের মোট জনসংখ্যার মাত্র ৫৯ শতাংশ মানুষ টিকা পেতে পারবেন।

জরিপে উঠে ফলাফলে দেখা গেছে, ধনী দেশগুলো এমনভাবে ভ্যাকসিন কিনেছে, যাতে তাদের দেশের প্রায় সব মানুষ একাধিক বার সেই টিকা পেতে পারে। কিন্তু গরিব দেশগুলোর পক্ষে সেটা সম্ভব হয়নি।

তথ্য বলছে, কোভিডের ভ্যাকসিন একবার নিশ্চিতভাবে বাজারে চলে এলে, তার বেশিরভাগটাই চলে যাবে ধনী দেশের কাছে। অন্য দেশগুলো তেমন গুরুত্ব পাবে না।

কয়েক দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একই কথা বলেছিল। তারা সতর্ক করে বলেছিল, এমনটি যাতে না হয় তা আমাদের দেখতে হবে।

এই মুহূর্তে যে সব দেশ আগাম ভ্যাকসিনের ডোজ কেনার ব্যবস্থা করে রেখেছে, তাদের মধ্যে ভারত রয়েছে শীর্ষে। ভাররে ১৬০ কোটি ডোজ অর্ডারের পরেই আছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই ব্লকটি ৬টি কোম্পানির কাছ থেকে ১৩৬ কোটি টিকা কিনবে বলে অর্ডার দিয়েছে। তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।যাদের আগাম অর্ডার করা টিকার সংখ্যা ১১০ কোটি। তালিকায় পরে আছে কানাডা ও ইংল্যান্ড।

কিন্তু জনসংখ্যার নিরিখে বিচার করা হয়, তাহলে দেখা গেছে, কানাডা প্রয়োজনের তুলনায় ৫ গুণ বেশি অর্ডার করেছে।  যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও যে টিকা কিনছে, তাতে তাদের জনসংখ্যার ৪০০ শতাংশেরও বেশি। অর্থাৎ প্রয়োজনের তুলনায় চার গুণ। অস্ট্রেলিয়া ও ইইউ’র এটি আড়াই গুণের বেশি।

অথচ ভারতের ক্ষেত্রে টিকা পাবে দেশটির মোট জনসংখ্যার ৫৯ শতাংশ, মেক্সিকোয় ৮৪ শতাংশ, ব্রাজিলে ৪৬ শতাংশ এবং কাজাখাস্তানে মাত্র ১৫ শতাংশ। এই তালিকায় সবচেয়ে তলানিতে আছে ফিলিপাইন, যেখানে মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ মানুষ টিকা পাবেন।

/এএ/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের