ভেনেজুয়েলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২৬

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০২১, ১৭:০০আপডেট : ১১ জুলাই ২০২১, ১৭:০০

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পুলিশের সঙ্গে একটি অপরাধী গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত কয়েকদিন ধরে চলা এ সংঘর্ষে চার পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৩৮ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কারমেন মেলেনদেজ হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সংঘাতের তীব্রতায় এরইমধ্যে শহরের উত্তরপশ্চিম এলাকার বহু বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়েছে। পলায়নপর লোকজনের চাপে অনেক জায়গা তীব্র যানজট পরিলক্ষিত হয়েছে।

শহরের কোতা ৯০৫ এলাকার বাইরে একটি অপরাধী গোষ্ঠী নিজেদের নিয়ন্ত্রণ বিস্তৃত করার চেষ্টা করলে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তাদের ব্যাপক সংঘাত তৈরি হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ২৮ জন বেসামরিক নাগরিকও রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কারমেন মেলেনদেজ। দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে তারা আহত হয়েছে বলে জানা গেছে।

/এমপি/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী