কত্ত বড় মুরগি! (ভিডিও)

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০২১, ১২:০০আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১২:০০

বিবর্তনের ধারায় আমাদের চেনা মোরগ-মুরগিরা এসেছে হাজার দশেক বছর হলো। এর মধ্যে কিছু জাত গেছে হারিয়ে, আবার ক্রস ব্রিডিংয়ে এসেছে অনেক নতুন জাত। ওদের মধ্যে সিংহাসনে বসে আছে ‘জার্সি জায়ান্ট’। এ জাতই এখন মুরগিকূলের শিরোমণি! একেকটি জার্সি জায়ান্ট-এর ওজন কমসে কম ৮ কেজি। একটার ওজন সর্বোচ্চ ৯ কেজিও দেখা গেছে।

নামেই বোঝা যায় এ মুরগির আবির্ভাব আমেরিকার নিউজার্সি রাজ্যে। ১৯ শতকের শেষের দিকে জন ও থমাস ব্ল্যাক নামের দুই খামারি ভাবছিলেন, টার্কির ওপর চাপ কমাতে হবে। বিকল্প হিসেবে দরকার বিশালাকার মুরগি। এরপর তারা ব্ল্যাক জাভা, ব্ল্যাক লাংসান ও ডার্ক ব্রাহ্মা জাতের মুরগির ক্রস ব্রিডিং করে নিয়ে আসেন জার্সি জায়ান্ট।

আকারে বিশাল হলেও এ ধরনের মুরগি বাড়ে খুব ধীরগতিতে। যার কারণে মাংসের জন্য ব্রয়লারের বিকল্প হয়ে ওঠেনি এরা। বিশ্বজুড়ে তেমন একটা ছড়িয়েও যায়নি।

দাঁড়ালে ২৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এগুলো। তবে মোটেও আগ্রাসী নয়। বরং অন্যসব জাতের চেয়ে বেশ শান্তশিষ্ট এরা। মানুষের সঙ্গেও বেশ খাতির হয়ে যায়। যার কারণে লোকে এ প্রজাতির মুরগি পালন করে শখের বশেই।

/এফএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম