ধূমপান নিষেধাজ্ঞায় আরও কঠোর হচ্ছে মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৩, ১৪:৫২আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৪:৫২

কঠোর ধূমপানবিরোধী আইন কার্যকর করেছে মেক্সিকো। মাদকরাজ্য হিসেবে পরিচিত দেশটিতে জনসমাগমস্থলে ধূমপানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

ধূমপান সংক্রান্ত যাবতীয় বিজ্ঞাপন এবং যেকোনও ধরনের প্রচারণাও নিষিদ্ধ করা হয়েছে। কোনও দোকানে তামাকজাত দ্রব্য সাজিয়েও রাখা যাবে না। ভেপ এবং ই-সিগারেটের বিরুদ্ধেও কড়াকড়ি আরোপ করা রয়েছে।

মেক্সিকোতে ২০০৮ সাল থেকে বিদ্যমান তামাকবিরোধী আইনে শুধু বার, রেস্টুরেন্ট ও কর্মস্থলে ধূমপানে নিষেধাজ্ঞা ছিল। নতুন আইনে এর পরিসর আরও বাড়ানো হয়েছে। পার্ক, সমুদ্র সৈকত, হোটেল, কর্মস্থল এবং জনসমাগম হয় এমন স্থানগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

এর আগে ২০২১ সালে প্রথমবারের মতো তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞার পদক্ষেপ নিয়েছিল দেশটি। লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোও ধূমপানমুক্ত পরিবেশ তৈরিতে আইন প্রণয়ন করেছে। তবে মেক্সিকোর আইনটিকে আমেরিকা মহাদেশে সবচেয়ে শক্তিশালী ও বিস্তৃত বলে মনে করা হয়।

এমন পদক্ষেপে অবশ্য অসন্তোষ জানিয়েছে ধূমপায়ীরা। অনেকে প্রশ্ন তুলছেন আইনটির ব্যাবহারিক দিক নিয়েও। এর মাধ্যমে পুলিশি দুর্নীতির নতুন পথ তৈরি হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন তারা।

প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা (পিএএইচও) অবশ্য মেক্সিকোর এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে। সংস্থাটি বলছে, পৃথিবীর সবচেয়ে প্রতিরোধযোগ্য মৃত্যু হলো তামাকজাত দ্রব্য সেবনে মৃত্যু। প্রতিবছর শুধু আমেরিকা মহাদেশেই ১০ লক্ষাধিক মানুষের মৃত্যুর কারণ এই ধূমপান।

/এটি/এমপি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের