মেক্সিকোতে নাইটক্লাবে গুলি, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৩, ০৮:৫৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০৯:৪০

মেক্সিকোতে একটি নাইটক্লাবে গুলিবর্ষণের ঘটনায় আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। স্থানীয় সময় শুক্রবার দিবাগত মধ্যরাতে দেশটির উত্তরাঞ্চলীয় জেরেজ শহরের ব্যস্ত ক্লাবটিতে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পুলিশের তরফে এই হামলা ও প্রাণহানির কথা নিশ্চিত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন দুটি গাড়ি নিয়ে এল ভেনাদিটো নামের ক্লাবটিতে ঢুকে পড়ে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে অস্ত্রধারীরা। এ সময় ঘটনাস্থলেই ছয় জন নিহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। আহত পাঁচ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুক হামলার পর ক্লাবের মেঝে রক্তে ভেসে যায়। নিহতদের মধ্যে সেখানকার ক্লাবটির গ্রাহক, কর্মী ও সংগীতশিল্পীরা রয়েছেন।

/এমপি/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের