চীনা হ্যাকারদের হামলার শিকার যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো: মাইক্রোসফট

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৩, ০৩:৫৯আপডেট : ২৬ মে ২০২৩, ০৩:৫৯

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে চীনের রাষ্ট্রীয় মদদপুষ্ট ‘ভোল্ট টাইফুন’ দলের হ্যাকাররা হামলা করেছে বলে অভিযোগ করছে টেক জায়ান্ট মাইক্রোসফটসহ ‘ফাইভ আইস’ নামে পরিচিত পশ্চিমা ৫ দেশের গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার (২৫ মে) চীনা হ্যাকারদের বিরুদ্ধে এমন অভিযোগ করে তারা।

সংস্থাটির অংশীদার ৫ দেশ হলো অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।  যৌথ বিবৃতিতে পশ্চিমা সাইবার নিরাপত্তা এজেন্সি বলেছে, ‘বেসরকারি খাতের অংশীদারেরা মনে করছে এমন কর্মকাণ্ডের  মাধ্যমে মার্কিন গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে হ্যাকার দলটি। একই কৌশল ব্যবহার করে বিশ্বব্যাপী বিভিন্ন খাতে হামলা করতে পারে তারা।’

পৃথক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, হ্যাকার দলটি ২০২১ সালের মাঝামাঝি থেকে সক্রিয়। দলটি গুয়ামসহ যুক্তরাষ্ট্রের উৎপাদন, পরিবহন, নির্মাণ, সমুদ্র, সরকার, তথ্য প্রযুক্তি এবং শিক্ষা খাতকে লক্ষ্য করে হামলা পরিচালনা করেছে।

টেক জায়ান্ট মাইক্রোসফট আরও বলেছে, ‘ভবিষ্যতের সংকটে যুক্তরাষ্ট্র ও এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো’ ধ্বংস করাই ছিল হ্যাকার দলটির উদ্দেশ্য। এ বিষয়ে তারা ‘মোটামুটি নিশ্চিত’ বলে জানিয়েছে কোম্পানিটি।

এমন সংকটের মধ্যে তাইওয়ানে চীনা হামলার আশঙ্কা অন্যতম বলে জানিয়েছে কোম্পানিটি। প্রায় ২৩ লাখ বাসিন্দার এই দ্বীপটিকে চীন নিজ ভূখণ্ড বলে দাবি করে বিভিন্ন ধরনের সামরিক কার্যক্রম পরিচালনা করে।

এর আগে ভোল্ট টাইফুন নামক হ্যাকার দলটির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল। যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা এজেন্সির অভিযোগ, দেশগুলোর অবকাঠামোতে হামলার পেছনে এই দলটিই দায়ী।

কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের আকাশে কয়েকটি চীনা গোয়েন্দা বেলুন পাওয়া গিয়েছিল বলে দাবি করে ওয়াশিংটন। এগুলোকে ভূপাতিত করেছিল মার্কিন কর্তৃপক্ষ। হোয়াইট হাউজের ধারণা, গোয়েন্দা বেলুনের মাধ্যমে মার্কিন পারমাণবিক স্থাপনা ও সামরিক তথ্য পেতে এমন কাজ করেছে চীন।

তবে গুপ্তচরবৃত্তির এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করে সেগুলোকে বেসামরিক ক্ষেত্রে ব্যবহৃত বেলুন বলে দাবি করেছে বেইজিং।

সূত্র: আল জাজিরা

/এটি/এএ/
সম্পর্কিত
কাতার থেকে তুরস্কে কার্যক্রম সরিয়ে নিচ্ছে হামাস
এবার কি রফতানিতে নতুন ইতিহাস গড়বে পোশাক খাত? 
হরমুজ চুক্তি বিলম্বের জন্য যুক্তরাষ্ট্রকে দুষলো ইরান
সর্বশেষ খবর
সমুদ্রে নৌকা বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
সমুদ্রে নৌকা বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
কাতার থেকে তুরস্কে কার্যক্রম সরিয়ে নিচ্ছে হামাস
কাতার থেকে তুরস্কে কার্যক্রম সরিয়ে নিচ্ছে হামাস
বদলি নেমেই চমক দেখালেন নেইমার 
বদলি নেমেই চমক দেখালেন নেইমার 
এক বন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ৫২ টন কাঁচা মরিচ
এক বন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ৫২ টন কাঁচা মরিচ
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা