বৃষ্টিতে ভেসে গেলো সোনার খনি, মৃত্যু ১২

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৩, ১৬:১৫আপডেট : ০৪ জুন ২০২৩, ১৬:১৭

দক্ষিণ-পূর্ব ভেনেজুয়েলায় একটি পরিত্যক্ত সোনার খনিতে ১২ জন মারা গেছেন। দীর্ঘদিন বন্ধ থাকা এই খনিটিতে তারা কয়েকদিন আগে প্রবেশ করেছিলেন বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এল ক্যালাও শহরের নিরাপত্তাবিষয়ক সচিব জেনারেল এডগার কোলিনা রেয়েস শনিবার টেলিফোনে এএফপিকে জানান, ‘আমরা ১২ জনের মৃতদেহ পেয়েছি। অবৈধ শ্রমিকরা পরিত্যক্ত সোনার খনিতে প্রবেশ করেছিল। সম্ভবত তারা বুধবার মারা যায়। প্রবল বৃষ্টিতে খনিটি প্লাবিত হয়।

শুক্রবার পাঁচজন এবং শনিবার আরও ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। একই সোনার খনিতে ২০২১ সালে ধসে একজনের মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয় ৩৪ জনকে।

ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলে অনেকে সোনার খনি রয়েছে। প্রায়শই এসব খনিতে দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়।

সূত্র: এএফপি

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের