ব্রাজিলের দক্ষিণে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৩, ১২:০৩আপডেট : ১৮ জুন ২০২৩, ১২:০৩

গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ব্রাজিলের দক্ষিণাঞ্চল। ঘূর্ণিঝড়ে রিও গ্রান্ডে ডো সুল রাজ্যে ইতোমধ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। নিখোঁজ আছেন আরও ২০ জন। শুক্রবার অঞ্চলটিতে আঘাত হানে ঘূর্ণিঝড়টি।  

রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে অঞ্চলে প্রবল বৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে অনেক এলাকা। বন্যাকবলিত এলাকায় নিখোঁজদের খুঁজে বের করতে হেলিকপ্টারে অনুসন্ধান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়ে ৮ হাজার জনসংখ্যার কারা শহর।  

রিও গ্র্যান্ডে ডো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট এলাকাটি পরিদর্শন করে বলেন, ‘কারার পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। একটি সংগঠিত উপায়ে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকার মানচিত্র তৈরি করতে হবে। তারপর দ্রুত তাদের সহায়তা পৌঁছাতে হবে।’

কর্তৃপক্ষ বলছে, পূর্ব উপকূলের ম্যাকুইন পৌরসভায় শুক্রবার রাত পর্যন্ত প্রায় এক ফুট বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার অনেক বাসিন্দা শহরে একটি সরকারি ভবনে আশ্রয় নিয়েছে। বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

গভর্নর এডুয়ার্ডো লেইট বলেন, ‘এ মুহুর্তে আমাদের প্রধান লক্ষ্য হলো মানুষের জীবন রক্ষা করা। তাদের বাঁচানো। আমরা আটকে পড়া লোকদের উদ্ধার করছি। নিখোঁজদের খুঁজে বের করছি। পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দিচ্ছি।’

সূত্র: রয়টার্স 

/এসপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী