চীনা গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রের তথ্য সংগ্রহ করেনি: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২৩, ১১:৩০ আপডেট : ৩০ জুন ২০২৩, ১১:৩০

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের আকাশে দেখা যাওয়া চীনা গোয়েন্দা বেলুন ওয়াশিংটনের কোনও তথ্য সংগ্রহ করেনি। বৃহস্পতিবার (২৯ জুন) মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন থেকে এমন তথ্য জানানো হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বেলুনটি শনাক্তের পরপরই মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে ভূ-পাতিত করা হয়। খবর রয়টার্সের।

পেন্টাগন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রিয়াডার বলেন, ‘আমরা পরীক্ষা করে দেখেছি, যুক্তরাষ্ট্রের আকাশে চলার সময় এটি কোনও তথ্য সংগ্রহ করছিল না।’

ভূপাতিত করার আগে প্রায় এক সপ্তাহ ধরে বেলুনটি মার্কিন ও কানাডার আকাশে অবস্থান করে বলে জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি মার্কিন-চীন সম্পর্কের উত্তেজনার অন্যতম প্রধান কারণ এই গুপ্তচর বেলুন। মার্কিন আকাশে চীনের এমন বেলুন শনাক্তের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে চীন সফর বাতিল করেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এছাড়া তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের ওপর চীনের সামরিক মহড়া নিয়ে দুই দেশের উত্তেজনা আরও চরম পর্যায়ে চলে যায়।

সম্প্রতি বেইজিং-ওয়াশিংটনের সম্পর্কের বরফ গলাতে ১৮ জুন চীন সফরে যান ব্লিঙ্কেন। এই সফরে সম্পর্কের বরফ তেমন না গললেও দেশ দুটির মধ্যে সংঘাতের আশঙ্কা কমেছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। সূত্র: রয়টার্স

/এটি/
সম্পর্কিত
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
সর্বশেষ খবর
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক