চীনে মার্কিন বিনিয়োগে আসছে আংশিক নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৩, ১৯:৪৮আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৯:৪৮

চীনে সংবেদনশীল প্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগে আংশিক নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মার্কিন সরকারের একটি সূত্রের বরাতে জানিয়েছে, বুধবার এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করবে হোয়াইট হাউজ।

এই পরিকল্পনার লক্ষ্য হলো মার্কিন পুঁজি ও দক্ষতা যেনও চীনের সেনাবাহিনীর আধুনিকীকরণে ব্যবহৃত না হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে ঠেকানো।

এর আগে শুক্রবার রয়টার্স জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই দীর্ঘ প্রতিক্ষীত নির্বাহী আদেশ জারি করতে পারেন। এতে চীনে সংবেদনশীল প্রযুক্তিতে মার্কিন বিনিয়োগে নিষেধাজ্ঞা থাকবে।

সরকারের একটি সূত্র জানিয়েছে, বুধবার এই নির্বাহী আদেশ জারি করা হতে পারে। মঙ্গলবার এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ।

বাইডেন প্রশাসনের কর্মকর্তারা কয়েক মাস ধরে বলে আসছিলেন চীনে  মার্কিন বিনিয়োগে বিধিনিষেধের নিশানা হবে সংকীণ। 

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভ্যান এপ্রিলে বলেছিলেন, এগুলো হবে পরিমিত পদক্ষেপ। এগুলো বেইজিংয়ের কথা মতো ‘প্রযুক্তি অবরোধ’ হবে না।

ধারণা করা হচ্ছে, বেসরকারি ও ভেঞ্চার ক্যাপিটাল  এবং জয়েন্ট ভেঞ্চার কোম্পানির বিনিয়োগে বিধিনিষেধ জারি হতে পারে। খাতগুলোর মধ্যে থাকতে পারে সেমিকন্ডাক্টার, কোয়ান্টাম কম্পিউটিং ও কৃত্রিম  বুদ্ধিমত্তা। সূত্র জানিয়েছে, এসব খাতে যেকোনও অর্ডারের ক্ষেত্রে  সরকারকে অবহিত করতে হবে। কিছু ক্ষেত্রে লেনদেন নিষিদ্ধ থাকবে।

বাইডেনের আদেশ প্রস্তাবিত নিয়ম প্রণয়নের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেবে বলে ধারণা করা হচ্ছে। এটি অবিলম্বে কার্যকর হবে না বলে আশা করা হচ্ছে। বিধিনিষেধ চূড়ান্ত হওয়ার আগে শিল্পখাতের প্রতিক্রিয়া বিবেচনা করার জন্য কিছু সময় দেওয়া হবে।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের