মাঝ আকাশে পাইলটের মৃত্যু, ২৭১ যাত্রী নিয়ে মিয়ামি-চিলি ফ্লাইটের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২৩, ১৬:২০আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৬:২০

যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে চিলিগামী একটি বাণিজ্যিক ফ্লাইটে মাঝ আকাশে পাইলটের মৃত্যু হয়েছে। উড়োজাহাজের বাথরুমে পড়ে গিয়ে পাইলট ক্যাপ্টেন ইভান আন্দাউরের মৃত্যু হয়। এর ফলে রবিবার রাতে ফ্লাইটটি ২৭১ যাত্রী পানামায় জরুরি অবতরণে বাধ্য হন কো-পাইলট।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর খবরে বলা হয়েছে, এলএটিএএম এয়ারলাইনের ফ্লাইটটি উড্ডয়নের তিন ঘণ্টা পর অসুস্থবোধ  করতে শুরু করেন  মৃত পাইলট আন্দাউর। ক্রুরা তাকে জরুরি চিকিৎসা দেন। কিন্তু তাকে  বাঁচানো সম্ভব হয়নি।

পানামা সিটির টকুমেন্ট আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর চিকিৎসকরা পাইলটকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মৃত আন্দাউর ছিলেন একজন অভিজ্ঞ পাইলট। ২৫ বছরের  অভিজ্ঞতা ছিল তার।

সোমবার এক বিবৃতিতে এলএটিএএম পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছে।

মঙ্গলবার  ফ্লাইটটি পানামা সিটি ছেড়ে চিলির উদ্দেশে রওনা দিয়েছে।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, মৃত পাইলটের বয়স ছিল ৫৬ বছর।  

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
ভূমিকম্পে কাঁপলো জাপান, আতঙ্কে আহত ২৩
আমরা আক্রান্ত হয়েছি, ট্রাম্প বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন: কার্নি
মার্কিন নিষেধাজ্ঞায় সায় দিলে ‘শত্রু’ হবে: ইরান
সর্বশেষ খবর
কংক্রিট মিক্সার ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
কংক্রিট মিক্সার ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
গ্যাসের সরবরাহ বেড়েছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী
গ্যাসের সরবরাহ বেড়েছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী
ধানমন্ডিতে গাড়ি আটকে ২ চিকিৎসকের ওপর হামলা: নেপথ্যে কী
ধানমন্ডিতে গাড়ি আটকে ২ চিকিৎসকের ওপর হামলা: নেপথ্যে কী
অতিথি না করায় '১৪৪ ধারা' ঘোষণা করে ছাত্রদল নেতার মাইকিং, ফাইনাল খেলা বন্ধ
অতিথি না করায় '১৪৪ ধারা' ঘোষণা করে ছাত্রদল নেতার মাইকিং, ফাইনাল খেলা বন্ধ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর