ঐতিহাসিক মাগশটের পর ট্রাম্প শিবিরের সংগ্রহ ৭১ লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৩, ২২:৪০আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২২:৪০

জর্জিয়ায় পুলিশের কাছে আত্মসমর্পণের পর তোলা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক মাগশট (মুখোচ্ছবি) প্রকাশের পর তার নির্বাচনি শিবির ৭১ লাখ ডলার সংগ্রহ করেছে। বৃহস্পতিবার জর্জিয়ার আটলান্টার একটি কারাগারে মাগশট নেওয়ার পর এই অর্থ সংগ্রহ করেছেন সাবেক প্রেসিডেন্ট। ট্রাম্প শিবিরের পক্ষ থেকে তহবিলের অংক নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সাবেক প্রেসিডেন্টের এই চোখ রাঙানো ছবিটি বিভিন্ন পোশাক ও কোমল পানীয়ের বোতলে ব্যবহার করা হয়েছে। এসবের মাধ্যমে বেশিরভাগ অর্থ এসেছে তহবিলে।

২০২০ সালেন জর্জিয়া নির্বাচনে কারচুপির অভিযোগের মামলায় তাকে ট্রাম্পকে আসামি করা হয়েছে। এই মামলায় তিনি জামিনও পেয়েছিলেন। এখন ২০২৪ সালের মার্কিন নির্বাচনের প্রচারণায় ব্যস্ত তিনি।  

ট্রাম্প সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রার্থী বর্তমান পেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ জানাতে রিপাবলিকান মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি।

জর্জিয়া ও ক্যাপিটল দাঙ্গার মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকে তিন সপ্তাহে ট্রাম্প শিবিরের তহবিলে প্রায় ২ কোটি ডলার সংগ্রহ হয়েছে। জর্জিয়ায় গ্রেফতারের পরপরই প্রায় ৪২ লাখ ডলার এসেছে। যা নির্বাচনি প্রচারাভিযানের ২৪ ঘণ্টা সময়ের মধ্যে সর্বোচ্চ তহবিল সংগ্রহ।

এসএইচএম

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী