মেক্সিকোয় ট্রাক উল্টে ১০ অভিবাসনপ্রত্যাশী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৩, ১৪:৩৭আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৪:৩৯

মেক্সিকোর চিয়াপাস রাজ্যে একটি পণ্যবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১০ জন অভিবাসনপ্রত্যাশী। আহত আরও ১৭ জন। হতাহতদের সবাই গাড়িতে লুকিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন। রবিবার এ তথ্য জানিয়েছে মেক্সিকোর অভিবাসন সংস্থা।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, দুর্ঘটনাটি চিয়াপাসের পিজিজিয়াপান-টোনালা মহাসড়কে ঘটে। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে যাওয়ার জন্য এই পথ ব্যবহার করে আসছে অভিবাসনপ্রত্যাশীরা।

দেশটির ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) বিবৃতিতে জানিয়েছে, ট্রাকটিতে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত মানুষ বহন করা হচ্ছিল। দুর্ঘটনার পরপরই পালিয়েছে চালক।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, দ্রুতগতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে জানা গেছে।

২০২১ সালে একই পথে ট্রাক উল্টে ৫৪ জনের মৃত্যু হয়। যাদের অধিকাংশই সেন্ট্রাল আমেরিকার নাগরিক।

/এলকে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি