যে কারণে দায়িত্ব থেকে সরানো হলো চ্যাটজিপিটি নির্মাতাকে

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৩, ১৯:৫২আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৫:৪১

চ্যাটজিপিটির মূল কেম্পানি ওপেনএআই সংস্থার নির্বাহী প্রধান ও চ্যাটজিপিটির নির্মাতা স্যাম অল্টম্যানকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। কোম্পানির পরিচালনা বোর্ড বলছে, স্যাম অল্টম্যানের ওপর আর ভরসা করতে পারছে না তারা। এজন্যই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কোম্পানির পরিচালনা বোর্ড বলছে, অল্টম্যান বোর্ডের সদস্যদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখেনি। এটা তার দায়িত্ব ছিলো। কিন্তু তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।  তাই অনেক পর্যালোচনার পর বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

চ্যাটজিপিটি তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অল্টম্যানের। তাকেই চ্যাটজিপিটি’র স্রষ্টা হিসেবে চেনে বিশ্ব। সেই অল্টম্যানকে পদ থেকে সরালো ওপেনএআই।

অল্টম্যানের দায়িত্ব আপাতত সামলাবেন সংস্থাটির উচ্চপদস্থ কর্তা মিরা মুরাটি। পরবর্তীতে তাকে স্থায়ীভাবে সংস্থাটির সিইও নিয়োগ করার কথা রয়েছে।  

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক, লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যান এবং আরও কয়েক জনকে সঙ্গে নিয়ে কৃত্রিম মেধা গবেষণা সংস্থা ওপেনআই প্রতিষ্ঠা করেন স্যাম।

/এসএসএস/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের