মাঝ আকাশে কার্গো থেকে ছুটে গেলো ঘোড়া, উড়োজাহাজের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৩আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১১:৫৯

বিমানের কার্গো থেকে মাঝ আকাশে ঘোড়া ছুটে যাওয়ায় ঘটনায় জরুরি অবতরণ করেছে নিউ ইয়র্ক থেকে বেলজিয়ামগামী আটলান্টা আইসল্যান্ডিক এয়ারলাইন্সের বিমান বোয়িং ৭৪৭। নিউ ইয়র্ক থেকে বেলজিয়ামের দিকে কার্গো বিমানে ঘোড়া নিয়ে যাওয়ার সময় এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল রুম। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদসংস্থা এপি এ খবর জানিয়েছে।

এয়ার ট্র্যাফিক কন্ট্রোল রুম জানিয়েছে, ৯ নভেম্বর বোয়িং ৭৪৭ আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় বিমানের ভেতরে থাকা কার্গো থেকে ঘোড়া ছুটে যায়। লাগামছাড়া ঘোড়াটিকে কোনভাবেই বাগে আনা সম্ভব হয় না। তাই জরুরি অবতরণ করতে হয়েছে।

এয়ারট্রাফিক কন্ট্রোল রুমের পাইলট বলেছেন, ঘোড়া ছুটে যাওয়ায় বিমান চালাতে সমস্যা হয়নি। তবে আমাদের নিউ ইয়র্কে ফিরে আসা দরকার ছিল। তাই বিমানটিকে নিউ ইয়র্কে অবতরণ করেছে। কিন্তু ঘোড়াটিকে নিরাপদে ফিরিয়ে আনতে পারেনি।

প্রতিবেদনে থেকে জানা গেছে, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোড়াটি অবতরণের জন্য একজন পশু চিকিৎসকসহ সকল ব্যবস্থা করেন কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ঘোড়াটি খাঁচায় পোরা সম্ভব হয়েছে। 

ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ অনুসারে, বিমানটি কেনেডি বিমানবন্দরে অবতরণ করে কিছুক্ষণ পরে আবার বেলজিয়ামের উদ্দেশে উড্ডয়ন করে। পরের দিন সকালে সফলভাবে বেলজিয়ামের লিজ বিমানবন্দরে পৌঁছায় বোয়িং ৭৪৭।

/এসএইচএম/এসএসএস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী