গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রে ইহুদিদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭

অবরুদ্ধ গাজা উপত্যকতায় যুদ্ধবিরতির দাবিতে এবার বিক্ষোভ করেছেন ইহুদিরা। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের হাইওয়েতে একটি ইহুদি গোষ্ঠীর কর্মীরা সড়ক আটকে বিক্ষোভ করেছেন। এতে সেখানে দীর্ঘ  যানজট দেখা দেয়। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল জানিয়েছে, বিক্ষোভের কারণে বুধবার সকালের মাইলের পর মাইল যানজট দেখা দেয়।

‘ইফ নট নাউ’ নামের একটি সংগঠনের কর্মীরা স্থানীয় সময় সকাল ৯ টার দিকে ১১০ ফ্রিওয়ে ডাউনটাউনের দক্ষিণমুখী লেনে বসে যান। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এসময় বিক্ষোভকারীরা ‘আমাদের নামে নয়’ লেখা কালো টি-শার্ট পরিধান করেন এবং তাদের হাতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের দাবি সমেত প্ল্যাকার্ড ছিল।

কেসিএএল টিভির ভিডিওচিত্রে পুলিশ আসার আগে কয়েকজন ক্ষুব্ধ গাড়ি চালককে বিক্ষোভকারীদের সঙ্গে বাকবিতণ্ডা করতে দেখা গেছে।

হাইওয়ে টহল জানিয়েছে, খবর পেয়েই সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ। সেখান থেকে প্রায় ৭৫ জন বিক্ষোভকারীকে আটক করেন তারা।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সারা বিশ্বের শহরে বিক্ষোভের জন্ম দিয়েছে।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে