ডাকাতির সময় চোর নিয়ে গেলো ডাকাতদের গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩, ২২:৩৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ২২:৩৫

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি নগদে ব্যবসা করা একটি প্রতিষ্ঠানে ডাকাতি করেছে তিন সশস্ত্র ডাকাত। কিন্তু তারা পালিয়ে যাওয়ার আগে চতুর্থ এক ব্যক্তি তাদের পালিয়ে যাওয়ার কাজে ব্যবহারের জন্য রাখা গাড়িটি চুরি করে নিয়ে গেছে। এসব তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কমার্স সিটি পুলিশ শনিবার তিন সন্দেহভাজন ডাকাতের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে। তারা ঘটনাটিকে অপ্রত্যাশিত ও হাস্যকর হিসেবে উল্লেখ করেছে।

পুলিশ ফেসবুকে লিখেছে, আরও মজার বিষয় হলো চুরি হওয়া প্রাইভেট কারটি হয়ত আগেই চুরি করা ছিল। আমরা তা জানি না। তদন্ত চলছে।

শনিবার সকালে মুখোশ পরিহিত তিন সশস্ত্র ডাকাত হি লো চেক ক্যাশিং নামের প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা করে। তাদের বয়স ১৮ বছরের কম বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ বলেছে, যখন তারা ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করছিল, তখন চতুর্থ আরেক অপরাধী তাদের পালিয়ে যাওয়ার কাজে ব্যবহারের জন্য রাখা গাড়িটি চুরি করে নিয়ে গেছে। 

সন্দেহভাজন ডাকাতরা পায়ে হেঁটে পালিয়ে যাওয়ার আগে পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে হাজির হয় এবং তাদের তাড়া করে। কেউ হতাহত হয়নি।  

/এএ/
সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?