৪ বছর বিরতির পর চীনকে উড়োজাহাজ সরবরাহ করেছে বোয়িং

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৪আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৪

২০১৯ সালের পর এই প্রথম চীনকে উড়োজাহাজ সরবরাহ করেছে মার্কিন জায়ান্ট উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কোম্পানিটি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, বোয়িং চীনের জুনেয়াও এয়ারলাইন্সকে ৭৮৭ ড্রিমলাইনার নামের একটি উড়োজাহাজ সরবরাহ করেছে। ২০১৯ সালের পর এই প্রথম চীনের কোনও এয়ারলাইনের কাছে বাণিজ্যিক উড়োজাহাজ সরবরাহ করলো নির্মাতা এই কোম্পানি।

ফ্লাইটরাডার ২৪ এর ডেটা অনুসারে, প্রশান্ত মহাসাগরীয় সময় বৃহস্পতিবার সকাল ১১:২৪ মিনিটে ওয়াশিংটন রাজ্যের এভারেট পেইন ফিল্ড থেকে একটি ৭৮৭ উড়োজাহাজ নিয়ে একটি ব্যক্তি মালিকানাধীন চীনা বাহক ‘জুনিয়াও এয়ারলাইন্স’ উড্ডয়ন করে এবং সেটি সাংহাইয়ের দিকে রওনা দেয়।

এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বোয়িং।

দুইটি বিমান দুর্ঘটনার পর বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্সের উড়োজাহাজ চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়।  ২০১৯ সালে বোয়িং উড়োজাহাজের বেশিরভাগ অর্ডার এবং ডেলিভারি স্থগিত করেছিল চীন।

সর্বশেষ ২০২১ সালে এক চীনা গ্রাহকের কাছে একটি লিজড ড্রিমলাইনার উড়োজাহাজ সরবরাহ করেছিল বোয়িং। তবে ২০১৯ সালের নভেম্বর থেকে কোনও ৭৮৭ সরাসরি চীনা উড়োজাহাজ সংস্থার কাছে হস্তান্তর করা হয়নি।

বিশ্লেষকরা আশা করছেন, এই সরবরাহের মধ্যে দিয়ে চীনের সঙ্গে বোয়িং-এর সম্পর্কের উন্নতি সম্ভব হবে এবং  এটি বোয়িংয়ের আরও কয়েক ডজন উড়োজাহাজ বিক্রির পথ সুগম করে দিয়েছে যার মাধ্যমে কোম্পানিটি একটি বড় অঙ্কের অর্থ  আয় করবে।

চীনের সঙ্গে যেকোনও অগ্রগতি সুসংবাদ হলেও, ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যকার ভূ-রাজনৈতিক পরিবর্তনের জন্য চীনা এয়ারলাইন্সের সঙ্গে বোয়িং এর ভবিষ্যত ব্যবসা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন অনেকে।

/এএকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের