মার্কিন সহযোগিতা ইস্যুতে জেলেনস্কিকে আশ্বস্ত করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ৬০ বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা কিয়েভের পথে রয়েছে বলে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই বিলটি এখনও কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন পায়নি। তবে বাইডেন জেলেনস্কিকে বলেছেন, তিনি আশাবাদী বিলটি পাস হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইউরোপে বিপর্যয়কর পরিস্থিতি এড়াতে ইউক্রেনকে আরও অস্ত্র দ্রুত সরবরাহের আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি।

পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র কংগ্রেসের সমর্থনের ঘাটতিকে দায়ী করে আসছে। গত বছর মে মাসে বাখমুত দখলের পর আভদিভকা দখল ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য।

শনিবার জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর বাইডেন সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনের জনগণ খুব সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করেছে। তারা সবকিছু উজাড় করে লড়েছে। কিন্তু তাদের গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে, আমরা সহযোগিতা করব না¬–এমন ধারণা খুব অবাস্তব।

বাইডেন বলেছেন, আমার কাছে তা নৈতিক মনে হচ্ছে না। দেশ হিসেবে আমাদের সব মূল্যবোধের বিরোধী তা। তাদেরকে প্রয়োজনীয় গোলাবারুদ সরবরাহ এবং প্রতিরক্ষার সক্ষমতা নিশ্চিত করার আগ পর্যন্ত আমি লড়াই করে যাব।

ইউক্রেনীয় প্রেসিডেন্টও মার্কিন আইনপ্রণেতাদের ৬০ বিলিয়ন ডলারের সহযোগিতা অনুমোদনের আহ্বান জানিয়েছেন। তিনি টেলিগ্রামে লিখেছেন, মার্কিন প্রেসিডেন্টের পূর্ণ সমর্থনের ওপর আস্থা রাখতে পারায় আমি গর্বিত। 

জার্মানি সফরে ইউরোপে বিপর্যয়কর পরিস্থিতি এড়াকে ইউক্রেনকে দ্রুত আরও অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন তিনি।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে