পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রথম সাক্ষী হলো মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক
০৯ এপ্রিল ২০২৪, ০২:৫৩আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১২:৪৮

অবশেষে বহুল প্রতীক্ষিত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রথমবারের মতো দেখেছেন মেক্সিকোর মাজাতলানের বাসিন্দারা। ইস্টার্ন টাইম জোন অনুযায়ী ২টা ৭ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়, যা ৪ মিনিটেরও বেশি সময় স্থায়ী ছিল। এর মধ্য দিয়ে মহাজাগতিক বিরল এই সূর্যগ্রহণের প্রথম সাক্ষী হয়েছে মেক্সিকো।

সোমবার (৮ এপ্রিল) মেক্সিকোতে এই সূর্যগ্রহণ শুরু হয়েছে। এ সময় অপেক্ষারত জনগণ উচ্ছ্বাসভরে এটি প্রত্যক্ষ করে। এমনটা জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মেক্সিকোর সমুদ্রসৈকত লাগোয়া শহর মাজাতলানে উত্তর আমেরিকার প্রধান দর্শনীয় স্থান। এখানে জড়ো হয় হাজার হাজার লোক। সৌর-নিরাপদ চশমাসহ ডেক চেয়ারে বা মাটিতে শুয়ে প্রস্তুতি নেয় সবাই। দীর্ঘ অপেক্ষার পর স্থানীয় সময় ২টা ৭ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়। এ সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে। অঞ্চলটি তখন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। বিরল এ দৃশ্য দেখে জনগণ উল্লাস ও করতালিতে ফেটে পড়ে। 

সূর্যগ্রহণ দেখেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো  (ছবি: বিবিসি)

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সরাসরি সম্প্রচার করেছে রয়টার্স। এ সময় তারা জানায়, সূর্য ও পৃথিবীর মধ্যকার কক্ষপথে চাঁদের আগমন হয়। চাঁদের ছায়ায় পৃথিবীর একটা অংশ সম্পূর্ণ ঢেকে তৈরি হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ফলে পৃথিবীর ওই অংশে নেমে আসে রাতের মতো অন্ধকার। মহাজাগতিক এমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দেখার জন্য কোটি কোটি মানুষ উন্মুখ হয়ে ছিল।

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে টেক্সাস হয়ে কানাডায় এবং পরে যুক্তরাষ্ট্রের ১৪টি রাজ্যে প্রসারিত হয় অন্ধকার। সূর্যগ্রহণ উপভোগ করতে বিশেষ চশমা পরে টেক্সাসের বিভিন্ন জায়গায় জড়ো হয় হাজার হাজার মানুষ।

এ ছাড়া স্পেন, যুক্তরাজ্য, পর্তুগালসহ অন্য আরও কয়েকটি দেশের নাগরিকরা আংশিক সূর্যগ্রহণ দেখতে পান। তবে বাংলাদেশ থেকে সরাসরি এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সৌভাগ্য হয়নি।

টেক্সাসে সূর্যগ্রহণ দেখেন হাজারো মানুষ  (ছবি: সংগৃহীত)

বিশেষজ্ঞরা সতর্ক করে বলে দিয়েছেন, খালি চোখে এটি প্রত্যক্ষ করলে চোখে সমস্যা হতে পারে। চোখের ক্ষতি রোধে প্রতিরক্ষামূলক সৌর চশমা ব্যবহার করার আহ্বান জানান তারা। শুধু কয়েক মিনিটের জন্য এই ধরনের চশমা ছাড়া বাকি সময় সূর্যকে নিরাপদে দেখা যেতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, সোমবারের গ্রহণের বিশেষত্ব হলো এর স্থায়িত্ব। অপেক্ষাকৃত বেশি সময় টানা চার মিনিট চাঁদের ছায়ায় সম্পূর্ণ ঢেকে থাকে সূর্য, যা গত ৫০ বছরে কখনও কোনও গ্রহণেই হয়নি। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়ে ওই চার মিনিট ধরে সূর্যের বাহ্যিক স্তর করোনার আভা স্পষ্ট দেখা যায়।

/এনএআর/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী