জব্দকৃত ইরানি অস্ত্র ইউক্রেনে পাঠালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৪, ১২:০১আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১২:১৫

ইউক্রেনের পদাতিক সেনাদের জন্য হাজারো আগ্নেয়াস্ত্র ও ৫ লাখ রাউন্ডের বেশি গুলি কিয়েভে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এক বছরের বেশি সময় আগে এসব জব্দ করেছিল দেশটি। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে এসব অস্ত্র পাঠিয়েছিল ইরান। মঙ্গলবার (৯ এপ্রিল) মার্কিন সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে পাঠানো এসব সামরিক সরঞ্জাম ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক সহযোগিতা। রাশিয়ার দখল করা ভূখণ্ড পুনরুদ্ধারে লড়াই করছে কিয়েভ।

ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জন্য ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগ আটকে দিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন। ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন ডলারের নতুন নিরাপত্তা সহযোগিতার প্রস্তাব ভোটে তুলতে অস্বীকৃতি জানিয়েছেন স্পিকার।

সহযোগিতা প্যাকেজ আটকে যাওয়ার ফলে অস্ত্র ও গোলাবারুদের ঘাটতিতে পড়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। বিশেষ করে ভারী কামানের গোলার সংকট তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা ইউক্রেনকে অস্ত্র সরবরাহে নতুন নতুন পথের খোঁজের রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনে যে পরিমাণ অস্ত্র পাঠানো হয়েছে তা ইউক্রেনের একটি ব্রিগেডকে অস্ত্রে সজ্জিত করার জন্য পর্যাপ্ত।

ইউক্রেনের একটি পদাতিক ব্রিগেডে সাধারণ সাড়ে তিন হাজার থেকে চার হাজার সেনা থাকে। তবে নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন জানিয়েছে, যে অস্ত্র ও গোলাবারুদ আমাদের কখনও ছিল না তা নিয়ে আমরা মন্তব্য করতে পারি না।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, কিয়েভে পাঠানো অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচ হাজারের বেশি একে-৪৭ রাইফেল, মেশিন গান, স্নাইপার রাইফেল এবং রকেটচালিত গ্রেনেড এবং পাঁচ লাখ রাউন্ডের বেশি গুলি।

২০২১ সালের ২২ মে থেকে ২০২৩ সালের ২২ মে পর্যন্ত চারটি ‘রাষ্ট্রহীন’ নৌযান থেকে এসব অস্ত্র ও গুলি জব্দ করেছিল মার্কিন নৌবাহিনী ও অংশীদার বাহিনীর জাহাজ।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এসব অস্ত্র ইয়েমের হুথিদের কাছে পাঠিয়েছিল।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী