ট্রাম্প হত্যাচেষ্টা নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৪, ১৯:০০আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৯:০০

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ইরানকে অভিযুক্ত করে যেসব খবর প্রকাশ করেছে, তা ‘বিদ্বেষপূর্ণ’ বলে বুধবার (১৭ জুলাই) দাবি করেছে তেহরান। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার সিএনএন এক প্রতিবেদনে বলেছিল, মার্কিন কর্তৃপক্ষ কয়েক সপ্তাহ আগে একটি ‘মানব উৎস’ থেকে ট্রাম্পের বিরুদ্ধে একটি ইরানি ষড়যন্ত্রের গোয়েন্দা তথ্য পেয়েছে। যা সাবেক প্রেসিডেন্টের সুরক্ষা বাড়াতে উদ্বুদ্ধ করেছিল। অপর মার্কিন সংবাদমাধ্যমেও এই কথিত ষড়যন্ত্রের খবর জানিয়েছে।

সিএনএন জানিয়েছে, এই কথিত ষড়যন্ত্র শনিবার পেনসিলভানিয়ায় ট্রাম্পের একটি প্রচার সমাবেশে হওয়া গুলির ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। ওই গুলির ঘটনায় ট্রাম্প আহত হয়েছিলেন এবং একজন সমর্থক নিহত হন।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা বহু বছর ধরে সাবেক ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানি হুমকি পর্যবেক্ষণ করছে। কারণ ২০২০ সালে ইরাকি ড্রোন হামলায় বিপ্লবী গার্ডের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার জন্য তেহরান প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।

জাতিসংঘে ইরানের মিশন এই অভিযোগগুলোকে ‘অমূলক এবং বিদ্বেষপূর্ণ’ বলে অভিহিত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, সম্প্রতি ট্রাম্পের বিরুদ্ধে সশস্ত্র হামলায় ইরানের কোনও ধরনের সম্পৃক্ততা নেই।

তবে তিনি আরও বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডে সরাসরি ভূমিকার জন্য ট্রাম্পকে বিচারের আওতায় আনার বিষয়ে ইরান দৃঢ়প্রতিজ্ঞ।

সোলাইমানি ইরানের বিপ্লবী গার্ডের বৈদেশিক কার্যক্রমের প্রধান ছিলেন। মধ্যপ্রাচ্যজুড়ে ইরানি সামরিক কার্যক্রম তদারকি করতেন। ট্রাম্পের নির্দেশে বাগদাদ বিমানবন্দরের ঠিক বাইরে একটি ড্রোন হামলায় তাকে হত্যা করা হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম