হাইতিতে কারাগারে থেকে পালানোর সময় ১২ আসামি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২৪, ১৭:১১আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৭:১৭

হাইতির একটি কারাগার থেকে পালানোর সময় ১২ আসামি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৬ আগস্ট) সেন্ট-মার্কের একটি কারাগারে এই ঘটনা ঘটেছে। এটি রাজধানী থেকে প্রায় ৫৫ মাইল (৮৮ কিলোমিটার) উত্তরে অবস্থিত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

শহরটির মেয়র বলেন, গ্যাং সহিংসতার কারণে দীর্ঘায়িত মানবিক সংকটের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে হাইতিতে হওয়া এই ধরনের তৃতীয় ঘটনা এটি।

রাষ্ট্রীয় প্রসিকিউটর ভেনসন ফ্রাঙ্কোইস বলেছেন, শুক্রবার বিকেলে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সেখানে প্রায় ৫৪০ বন্দি রয়েছেন। তবে স্থানীয়দের পলাতকদের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

ফ্রাঙ্কোইস বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে ফলাফল বিপর্যয়কর। পুলিশের সব আবাসস্থল পুড়ে গেছে। সংরক্ষণাগারগুলোও পুড়ে গেছে। আসামিরা তাদের ‘সেল’ ছাড়া সবকিছুই আগুনে পুড়িয়ে দিয়েছেন।’

আগের দিন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখানো হয়, লোকজন দেয়ালের ওপর উঠছে এবং কাঁটাতার দিয়ে ঘেরা দেয়াল থেকে ধোঁয়া বের হচ্ছে। এসময় একটি বিকট বিস্ফোরণ এবং আগুনও দেখানো হয়।

তবে এই ভিডিওগুলো যাচাই করতে পারেনি রয়টার্স।

স্থানীয় সরকারি কর্মকর্তা ওয়াল্টার মন্টাস বলেছেন, বন্দিরা বেশকিছু দিন ধরে খাবারের সংকটে ভুগছেন। এতে ভয়ানক স্বাস্থ্য পরিস্থিতির মুখে পড়েন তারা। এমন পরিস্থিতিতে কারাগার থেকে পালান বন্দিরা।

এই ঘটনা সম্পর্কে আরও তথ্যের জন্য জাতীয় পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পায়নি রয়টার্স।

/এএকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি