আমেরিকায় পণ্য উৎপাদন করুন, নইলে শুল্ক দিন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫, ২৩:০৬আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ২৩:০৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, আমেরিকায় পণ্য উৎপাদন করুন, নইলে শুল্ক পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া ভাষণে তিনি এই সতর্ক বার্তা দেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, আমেরিকায় পণ্য তৈরি করলে আমরা পৃথিবীর সবচেয়ে কম কর হার দিচ্ছি। কিন্তু আপনারা যদি পণ্য আমেরিকায় তৈরি না করেন, তাহলে আপনাদের শুল্ক দিতে হবে।

সোমবার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল ট্রাম্পের প্রথম আন্তর্জাতিক ভাষণ। তিনি জানান, কানাডা, মেক্সিকো ও চীনের মতো প্রধান বাণিজ্য অংশীদারদের ওপর ফেব্রুয়ারি থেকে উচ্চ শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প আরও বলেন, তেলের নিম্ন দাম ইউক্রেনের যুদ্ধ শেষ করতে পারে। আমি সৌদি আরব ও ওপেককে তেলের দাম কমানোর অনুরোধ করব। তেলের দাম কমে গেলে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে। এখন দাম এতটাই বেশি যে এই যুদ্ধ চলতেই থাকবে।

ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন। এর মধ্যে রয়েছে প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী