ভ্লাদিমির, থামো!, কিয়েভে রুশ হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ২২:২৩আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ২২:২৩

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ বছরের সবচেয়ে বড় এই হামলায় আহত হয়েছেন ৯০ জন। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে বলেন, ‘ভ্লাদিমির, থামো!’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার দিবাগত রাতে সংঘটিত এই হামলায় বহু ভবন ধ্বংস হয়েছে, আগুন লাগে। ১২ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার করছিলেন উদ্ধারকারীরা। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ধ্বংসস্তূপের নিচ থেকে মোবাইল ফোনের রিংটোন শোনা যাচ্ছিল। 

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, কিয়েভে রাশিয়ার হামলা আমি পছন্দ করি না। এটা অপ্রয়োজনীয় এবং খুব খারাপ সময়ে হয়েছে। ভ্লাদিমির, থামো! সপ্তাহে ৫ হাজার সেনা মারা যাচ্ছে। শান্তি চুক্তি শেষ করি!

এদিকে হোয়াইট হাউজ হুঁশিয়ারি দিয়ে বলেছে, শিগগিরই অগ্রগতি না হলে তারা শান্তি প্রচেষ্টা বন্ধ করে দেবে। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। জেলেনস্কি বলেছিলেন, ক্রিমিয়ায় রাশিয়ার দখলদারিত্ব কিয়েভ মানবে না। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্সে ব্যাপক হামলা চালিয়েছে। কিয়েভে ১৩টি স্থানে উদ্ধারকারী দল কাজ করছে। ৪০টি স্থানে আগুন লেগেছে।

/এএ/
সম্পর্কিত
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান