ডেমোক্র্যাটদের অর্থায়নে ইলন মাস্ককে গুরুতর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২৫, ১৪:০২আপডেট : ০৮ জুন ২০২৫, ১৪:০২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ধনকুবের ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক ‘শেষ’ এবং যদি মাস্ক ডেমোক্র্যাটদের সমর্থনে অর্থায়ন করেন, তবে এর গুরুতর পরিণতি হবে। শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, আমি ধরে নিচ্ছি, হ্যাঁ, আমাদের সম্পর্ক শেষ।

মাস্কের সঙ্গে সম্পর্ক মেরামতের কোনও আগ্রহও দেখাননি  মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তার সঙ্গে আর কথা বলার কোনও ইচ্ছা আমার নাই।

তবে ট্রাম্প স্পষ্ট করে বলেননি, তিনি কী ধরনের পরিণতির কথা বলছেন। পাশাপাশি, মাস্কের মালিকানাধীন স্টারলিংক বা স্পেসএক্স-এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারি চুক্তি বাতিলের বিষয়েও তিনি কোনও সিদ্ধান্ত নেননি বলেই জানান।

সাম্প্রতিক সপ্তাহে ট্রাম্প ও মাস্কের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। মাস্ক প্রেসিডেন্টের নতুন কর ও ব্যয় বিলকে বিকৃতি বলে অভিহিত করেন। তার বিরোধিতার কারণে কংগ্রেসে বিলটি পাস করাতে রিপাবলিকানদের জন্য জটিলতা তৈরি হয়।

যদিও হাউজে বিলটি অল্প ভোটের ব্যবধানে পাস হয়েছে, এটি এখন সিনেটের বিবেচনাধীন। বিশ্লেষকরা বলছেন, এই বিল আগামী ১০ বছরে যুক্তরাষ্ট্রের ঋণে ২.৪ ট্রিলিয়ন ডলার যোগ করবে, যা নিয়ে রিপাবলিকানদের মধ্যেও উদ্বেগ আছে।

ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের মধ্যেই বিলটি পাস হবে।

ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ডাক দিয়েছেন। তবে ট্রাম্পের বিরুদ্ধে কিছু পোস্ট করার পর সেগুলো মুছে ফেলেছেন মাস্ক। এর মধ্যে একটি পোস্টে ট্রাম্পকে অভিশংসনের পক্ষে সমর্থন জানিয়ে মাস্ক লিখেছিলেন ‘ইয়েস’। যা পরে মুছে ফেলা হয়। হোয়াইট হাউজ ও মাস্ক এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

মাস্কের ঘনিষ্ঠ কয়েকজন বলেন, তার রাগ কিছুটা প্রশমিত হয়েছে এবং তিনি সম্পর্ক পুনঃস্থাপন করতে চাইতে পারেন। তবে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক পডকাস্টে বলেন, মাস্কের সমালোচনা ছিল বড় ভুল। আমি সবসময় প্রেসিডেন্টের প্রতি অনুগত থাকব।

বিশ্বের শীর্ষ ধনী মাস্ক ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় প্রায় ৩০০ মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন। রিপাবলিকানরা কংগ্রেসের দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখায় মাস্ক নিজের সাফল্য দাবি করেন।

ট্রাম্প মাস্ককে সরকারি ব্যয় কমানোর কর্মসূচির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। হোয়াইট হাউজে এক সপ্তাহ আগেই মাস্ককে প্রশংসা করে ট্রাম্প বলেছিলেন, সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে দুর্দান্ত কাজ করেছেন। তবে মাস্ক মাত্র ০.৫ শতাংশ ব্যয় কমাতে সক্ষম হন, তার ঘোষিত ২ ট্রিলিয়ন ডলার ছাঁটাইয়ের লক্ষ্য পূরণ হয়নি।

শনিবার ট্রাম্প নিউ জার্সিতে একটি ইউএফসি ফাইট নাইটে উপস্থিত থাকবেন। এর আগের দুই অনুষ্ঠানে মাস্কের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। তবে এবার মাস্কের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে না।

 

/এএ/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের