নিরাপত্তা পরিষদে মুখ ফসকে ‘ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে’ বললেন মার্কিন দূত

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২৫, ১৪:০২ আপডেট : ২১ জুন ২০২৫, ১৪:০২

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উত্তপ্ত বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডরোথি শিয়া ভুল করে বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে।  যা বলার পর পরই তিনি সংশোধন করে ইরানকে দায়ী করেন এই সহিংসতার জন্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত এক ভিডিওতে এই তথ্য জানা গেছে।

ভুল সংশোধন করে শিয়া বলেন, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি চুক্তি করতে অস্বীকৃতি জানিয়েই সংঘাতের পথ তৈরি করেছে।

বৈঠকে ইরান ও ইসরায়েলের রাষ্ট্রদূতরা একে অপরের বিরুদ্ধে কড়া ভাষায় পাল্টাপাল্টি অভিযোগ তোলেন। ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরাভানি বলেন, এই তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধ আসলে একটি আগ্রাসী শাসনের ছদ্মবেশ।

তিনি ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দিয়ে শিশুদের মৃতদেহের ছবি তুলে ধরে বলেন, এই শিশুরা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।

এর পাল্টা জবাবে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন,  ইরান নিজেই গণহত্যামূলক পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত, এখন আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সুরক্ষা চাইছে! কী করে আপনারা এতটা দুঃসাহস দেখান?’’

এমন উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই জেনেভায় ইরান ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে পারমাণবিক আলোচনা কোনও অগ্রগতি ছাড়াই শেষ হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েল বোমাবর্ষণ বন্ধ না করা পর্যন্ত কোনও আলোচনাই সম্ভব নয়।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবে প্রতিষ্ঠাতা বিদায় নিলে কী হয় প্রযুক্তি প্রতিষ্ঠানের?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পুরুষকে ঘিরে ঈর্ষা-দ্বন্দ্ব: যুক্তরা‌জ্যে বাড়‌ছে নারীর হাতে নারী খু‌ন
সর্বশেষ খবর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩৭ কিশোর কারাগারে
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩৭ কিশোর কারাগারে
‘আমি কে তোরে চিনাইতেছি’ বলেই দূরবীন বাংলায় তাণ্ডব চালালো কারা?
‘আমি কে তোরে চিনাইতেছি’ বলেই দূরবীন বাংলায় তাণ্ডব চালালো কারা?
কোটি কোটি টাকা চাঁদা দিচ্ছে সবাই, ভয়ে কেউ মুখ খুলছে না: বিএনপি নেতা মঞ্জু
কোটি কোটি টাকা চাঁদা দিচ্ছে সবাই, ভয়ে কেউ মুখ খুলছে না: বিএনপি নেতা মঞ্জু
বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ ৬০ জন অসুস্থ, একজনের মৃত্যু 
বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ ৬০ জন অসুস্থ, একজনের মৃত্যু 
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা