ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ বিপর্যয় ডেকে আনবে, সতর্ক করলেন ব্রাজিলের লুলা

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫, ২৩:০১আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ২৩:০১

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলাবিরোধী পদক্ষেপ ক্রমেই বাড়তে থাকায় শনিবার এমন মন্তব্য করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ ও বের হওয়া সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী ট্যাংকারের ওপর অবরোধ আরোপের নির্দেশ দেন। ওয়াশিংটনের এই সিদ্ধান্ত ভেনেজুয়েলার সরকারের ওপর চাপ বাড়ানোর সাম্প্রতিকতম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দেশটির প্রধান আয়ের উৎস তেল রফতানিকে লক্ষ্য করেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে লাতিন আমেরিকার দুই বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিল ও মেক্সিকোর প্রেসিডেন্ট লুলা ও ক্লাউদিয়া শেইনবাউম উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছিলেন। তবে শনিবার দক্ষিণ ব্রাজিলের ফোজ দো ইগুয়াসু শহরে দক্ষিণ আমেরিকার আঞ্চলিক জোট মেরকোসুরের শীর্ষ সম্মেলনে লুলা কঠোর ভাষায় কথা বলেন।

লুলা বলেন, ভেনেজুয়েলায় সশস্ত্র হস্তক্ষেপ শুধু মানবিক বিপর্যয়ই নয়, বরং বিশ্বের জন্য একটি বিপজ্জনক নজির তৈরি করবে। তিনি স্মরণ করিয়ে দেন, আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে সংঘটিত ফকল্যান্ড যুদ্ধের চার দশকেরও বেশি সময় পর আবারও দক্ষিণ আমেরিকা মহাদেশের ওপর বহিরাঞ্চলীয় শক্তির সামরিক উপস্থিতির ছায়া ভর করছে।

মেরকোসুর সম্মেলন শেষে দেওয়া যৌথ বিবৃতিতে লাতিন আমেরিকার নেতারা ভেনেজুয়েলায় গণতান্ত্রিক নীতি ও মানবাধিকার সমুন্নত রাখতে শান্তিপূর্ণ উপায়ের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই ঘোষণায় আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও পানামার প্রেসিডেন্টদের পাশাপাশি বলিভিয়া, ইকুয়েডর ও পেরুর জ্যেষ্ঠ কর্মকর্তারা সমর্থন জানান।



/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি