অবিলম্বে মাদুরোকে মুক্তির আহ্বান মালয়েশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৬, ১৬:৪৯আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১৬:৪৯

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি মাদুরোকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে যে কায়দায় তুলে নিয়ে যাওয়া হয়েছে, তা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর আঘাত।

অবিলম্বে মাদুরো এবং তার স্ত্রীর মুক্তির দাবি তিনি জানিয়ে লিখেছেন, ভিন্ন কোনও রাষ্ট্র থেকে একটা রাষ্ট্রের অভ্যন্তরে প্রবেশ করে সেই রাষ্ট্রের প্রধানকে অপহরণ করার মতো ঘটনা খুব খারাপ উদাহরণ তৈরি করে। এধরণের ঘটনা দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। ইতোমধ্যে যেখানে ভেনেজুয়েলায় অর্থনৈতিক অস্থিতিশীলতা চরমে উঠে আছে, এমতাবস্থায় বৈদেশিক হস্তক্ষেপ ভেনেজুয়েলা স্থিতিশীলতার পক্ষে অন্তরায়।

ইব্রাহিম ভেনেজুয়েলার সাধারণ জনগণকেই তাদের দেশের শাসক সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছেন তার পোস্টে।

ভেনেজুয়েলা বিগত মাসগুলোতে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ৭০ লাখেরও বেশি ভেনেজুয়েলার নাগরিক দেশ ছাড়তে বাধ্য হন। বর্তমানে দেশটির ৮০ শতাংশেরও বেশি মানুষ দারিদ্র্যসীমার মধ্যে বসবাস করছে। এর মাঝেই ৩ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি দল ভেনেজুয়েলায় অকস্মাৎ আক্রমণ করে দেশটির প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে তুলে যুক্তরাষ্ট্র নিয়ে যায়।

/এমবিএম/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম